জাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০০ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
ফলাফলে ছাত্র এবং ছাত্রীদের পৃথক মেধাতালিকা প্রকাশ করা হয়। এর আগে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন শিফটে চলে এ ভর্তি পরীক্ষা।
‘এ’ ইউনিটে ৪৪৬ আসনের বিপরীতে মোট ৩৩ হাজার ৭০৫ ছাত্র এবং ১৬ হাজার ৭১১ ছাত্রী আবেদন করেন।
আরও পড়ুন
দাড়ি ছেঁড়ার ঘটনায় ছাত্রলীগ নেতাকে হল থেকে বহিষ্কার
জানা গেছে, জাবিতে চলতি বছর ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৯৭ হাজার ৮৫১টি আবেদন জমা পড়েছে। সে হিসাবে এবার প্রতি আসনের বিপরীতে লড়ছেন প্রায় ১০৮ জন শিক্ষার্থী।
আগামী ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টায় প্রথম শিফটে সি—১ ইউনিটের (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
একইদিন সকাল ১০টা ২৫ মিনিটে দ্বিতীয় শিফটে সি ইউনিটের (কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিউট) পরীক্ষা শুরু হয়ে চলবে বিকেল ৫টা ৪০ মিনিট পর্যন্ত। ‘সি—১’ ইউনিটে ৩২টি ছাত্র এবং ৩২টি ছাত্রীদের আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছাত্র ১ হাজার ৮৯৫ জন এবং ছাত্রী ২ হাজার ৩৩৪ জন।
‘সি’ ইউনিটে আসন সংখ্যা ছাত্রদের ১৯৪টি এবং ছাত্রীদের ১৯৪টি। এর বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছাত্র ১৮ হাজার ৬৬ জন এবং ছাত্রী ২১ হাজার ৭৭৯ জন।
ভর্তি পরীক্ষার ফলসহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে juniv-admission.org পাওয়া যাবে।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া



