জামালপুরে কার্পেট ঘাস চাষের উজ্জল সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৭ পিএম, ২৭ জুলাই ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
সরকারের গ্রামীন অর্থনীতি ও কৃষকদের স্বনির্ভর করার লক্ষ্যে সারা দেশের ন্যায় জামালপুরে কৃষি ভিত্তিক ব্যপক উন্নয়ন মূখী প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছেন। বিশেষ করে পশু সম্পদ টিকিয়ে রাখার স্বার্থে ঘাস চাসের উদ্যোগ নেয়া হচ্ছে। এর মধ্যে কার্পেট ঘাস চাষের উজ্জল সম্ভাবনা রয়েছে। কৃষি বিভাগ এগিয়ে এলেই কার্পেট ঘাস চাষ জনপ্রিয় হয়ে উঠবে।
জানা যায়, সরকারের কৃষি ভিত্তিক সমস্ত প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জামালপুর সদর উপজেলার গুরুত্ব অপরিসীম। এ উপজেলার সবত্র শাক সবজি থেকে শুরু করে সব ধরনে ফসল চাষ হয়ে থাকে।লক্ষীরচর, রায়েরচর, টেবিরচর, তুলশীরচর, কাজিয়ারচর, চরগজারিয়া সহ আরো বেশ কয়েকটি এলাকায় পশু সম্পদ টিকিয়ে রাখার স্বার্থে কার্পেট ঘাস চাষের উজ্জল সম্ভাবনা রয়েছে। এলাকার কৃষকদেরও এ ঘাস চাষের আগ্রহ ব্যপক। সরেজমিনে এ এলাকা গুলো ঘুরে কথা হয় বেশ কয়েকজন কৃষকের সাথে তারা এ প্রতিবেদককে বলেন কৃষি বিভাগ সার্বিক সহযোগিতা করলেই বাস্তবায়ন করা সম্ভব। এ ব্যপারে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: এমদাদুল হক জানান, কার্পেট ঘাষ চাষের উদ্যোগ নেয়া হচ্ছে। ইতোমধ্যে কৃষক পর্যায়ে উদ্বুদ্ধকরণ সহ ব্যপক কার্যক্রম শুরু হচ্ছে। আশাকরা যাচ্ছে কার্পেট ঘাস চাষ ব্যপক ভাবে বৃদ্ধি পাবে।
সরকারের এ প্রকল্প কৃষি বিভাগ মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ,বকশীগঞ্জ ও সরিষবাড়ী উপজেলায় বাস্তবায়নের উদ্যোগ নেয়া হচ্ছে। ইতোমধ্যে এ উপজেলাধীন মহাদান, ভাটারা, কামরাবাদ, সাতপোয়া, ডাংধরা,পাররামপুর, বগারচর, বাট্রজোর, চিকাজানি, নাংলা,আদ্রা সহ বেশ কয়েকটি এলাকায় কার্পেট ঘাস চাষের সম্ভাবনা থাকায় কৃষি বিভাগ মাঠ পর্যায়ে কাজ শুরু করে দিয়েছে এলাকার কৃষকরা জানান, কৃষি বিভাগ সার্বিক সহযোগিতা করলেই কার্পেট ঘাস চাষ বৃদ্ধি পাবে। এ ব্যপারে জেলা কৃষক লীগের সভাপতি কৃষি বিদ সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহকে প্রশ্ন করা হলে তিনি বলেন, পশু সম্পদ রক্ষার্থে কার্পেট ঘাস চাষের উদ্যোগ নেয়া হচ্ছে। সরকারের এ প্রকল্প বাস্তবায়ন হলে গ্রামীন অর্থনীতি চাঙ্গা হবে। পাশা পাশি অধিকাংশ বেকারের কর্মসংস্থান হবে।
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ



