ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ০:১৭:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

জার্মানি-বেলজিয়ামে বন্যায় মৃত বেড়ে ১২৯

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৬ পিএম, ১৭ জুলাই ২০২১ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

জার্মানি ও বেলজিয়ামে ভয়াবহ বন্যায় ১২৯ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে জার্মানিতে মারা গেছে ১০৬ জন। বাকি ২৩ জনের মৃত্যু হয়েছে বেলজিয়ামে। নিখোঁজ রয়েছে শত শত মানুষ। যাদের উদ্ধারের জন্য কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। খবর- কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

জার্মানির রাইনল্যান্ড-প্যালেটিনেট রাজ্যে ৬৩ জন এবং নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যে মৃত্যু হয়েছে ৪৩ জনের। এছাড়া দেশটিতে এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ১ হাজার ৩শর বেশি মানুষ। এই সংখ্যা প্রতি ঘণ্টায় বাড়ছে।

রেকর্ড বৃষ্টির পর নদীর পানি তীরবর্তী এলাকায় প্রবেশ করায় এই বন্যার সৃষ্টি হয়েছে। সুইজারল্যান্ড, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডসেও ভারী বৃষ্টিপাত হয়েছে। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুত্তে দেশটির দক্ষিণের একটি প্রদেশে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছেন।

স্থানীয় কর্মকর্তারা এই দুর্যোগের জন্য জলবায়ু পরিবর্তনকে দুষছেন। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক উষ্ণতার কারণে এমন বৃষ্টিপাত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে আরো বড় রকমের প্রাকৃতিক দুর্যোগ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

শিল্পযুগ শুরুর পর থেকে এখন পর্যন্ত বিশ্বের তাপমাত্রা ১.২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।

জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমেয়ার বলেছেন, তিনি এই বিপর্যয়কর পরিস্থিতি দেখে ‘স্তব্ধ’।

সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘সমস্ত জায়গায় বন্যার ক্ষত রয়েছে। অনেক মানুষ প্রাণ হারিয়েছে। অনেকের ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছে।’

শুক্রবার কঠিন পরিস্থিতির কারণে জার্মানিতে উদ্ধার কাজ ব্যাহত হয়েছে। যাদের স্বজনেরা নিখোঁজ রয়েছেন তারা উদ্বিগ্ন অবস্থায় রয়েছেন। অপেক্ষা করছেন তাদের স্বজনকে পাওয়া গেল কি না?

টেলিফোন নেটওয়ার্ক সেবাও বিঘ্নিত হচ্ছে। রাস্তাঘাট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এক লাখেরও বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সারল্যান্ড, উত্তর রাইন-ওয়েস্টফালিয়া ও রাইনল্যান্ড প্যালাটিনেট রাজ্য।

ওই এলাকার একজন বাসিন্দা এএফপিকে বলেছেন, গাড়ি ভেসে গেছে। মুহূর্তের মধ্যে বাড়িঘর ভেঙে গেছে। ‘যুদ্ধের মতো’ একটি পরিস্থিতি তৈরি হয়েছে।

-জেডসি