জার্মানিতে তুমুলভাবে বাড়ছে গাঁজার চাহিদা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৫ পিএম, ১০ মার্চ ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
দুই বছর আগে জার্মান সরকার দেশটিতে চিকিৎসা ক্ষেত্রে গাঁজার ব্যবহার বৈধ করেন। এরপর থেকে দেশটিতে গাঁজার চাহিদা তুমুলভাবে বেড়েছে। এছাড়া বিদেশি কোম্পানিগুলোও জার্মানিতে গাঁজার ব্যবসার বড় সম্ভাবনা দেখছে।
২০১৭ সালের ১০ মার্চ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের গাঁজা সংগ্রহের অনুমতি দেয় জার্মান সরকার। এরপর থেকেই দেশটির ডাক্তার, ফার্মেসি আর স্বাস্থ্য বিমা কোম্পানিগুলো গাঁজা সরবরাহের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। কেননা দেশটিতে চাহিদা অনুযায়ী গাঁজার সরবরাহ নেই৷
এমন পরিস্থিতিতে নেদারল্যান্ডস আর কানাডার গাঁজা প্রতিষ্ঠানগুলোর নজর এখন জার্মানির দিকে।
ইতিমধ্যে কানাডার প্রতিষ্ঠান টিলরে জার্মানির সব ফার্মেসিতে খুব শিগগিরই গাঁজার ফুল সরবরাহ করবে বলে ঘোষণা দিয়েছে।
অন্যদিকে ডাচ প্রতিষ্ঠান নুভেরা বলেছে, কয়েক লাখ রোগীর কাছে গাঁজা সরবরাহের জন্য জার্মানিকে তারা গুরুত্বপূর্ণ বাজার হিসেবে বিবেচনা করছে।
জার্মানিতে চিকিৎসা ক্ষেত্রে গাঁজার বৈধতা পাওয়ার আগ পর্যন্ত বিশেষ অনুমতি সাপেক্ষে প্রায় ১,০০০ জন ঔষধি গাঁজা ব্যবহার করতেন।
ফেডারেল ইউনিয়ন অব জার্মান অ্যাসোসিয়েশন অব ফার্মাসিস্টের পরিসংখ্যান অনুযায়ী, ফার্মেসিগুলো গেল বছর ৯৫,০০০ প্রেসক্রিপশন-এর আওতায় ১,৪৫,০০০ ইউনিট গাঁজার ঔষধ ও অপ্রক্রিয়াজত ফুল সরবরাহ করেছে যা ২০১৭ সালের চেয়ে ১০ গুণ বেশি।
গাঁজার ঔষধের চিকিৎসা নেন, এমন রোগীর সংখ্যার সরকারি কোন পরিসংখ্যান দেশটিতে নেই। তবে ধারণা করা হচ্ছে এর সংখ্যা এখন প্রায় ১৫ হাজার। তবে এই সংখ্যা ক্রমাগতই বাড়ছে বলে জানানো হয়েছে।
চাহিদা অনুযায়ী জার্মানিতে গাঁজার উৎপাদন বৃদ্ধির মতো যথেষ্ট রাজনৈতিক উদ্যোগ নেয়া হয়নি। তবে জার্মান কর্তৃপক্ষের আশা ২০২০ সালের শেষ নাগাদ তারা প্রথম গাঁজার চাষ শুরু করবে।
-জেডসি
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ফের বাড়ল স্বর্ণের দাম, আজ স্বর্ণের ভরি কত?
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ











