জার্মানিতে স্ত্রীসহ ৩ সন্তানকে হত্যা করে যুবকের আত্মহত্যা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৮ পিএম, ৯ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
করোনার টিকা গ্রহণের ভুয়া সনদ সংগ্রহ করা জার্মানির এক ব্যক্তি তার স্ত্রী ও তিন সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন।
গ্রেফতার আতঙ্কে তিনি ওই হত্যাযজ্ঞ চালিয়েছেন বলে মঙ্গলবার এক জার্মান প্রসিকিউটর জানিয়েছেন। খবর রয়টার্সের।
বার্লিনের দক্ষিণে কোয়েনিগস ওয়াস্টারহাউসেন এলাকায় গত শনিবার একটি বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় ওই পরিবারের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার করে জার্মান পুলিশ।
নিহতদের মধ্যে প্রাপ্তবয়স্ক দুজনের বয়স ৪০ বছর এবং তিন শিশুর বয়স ৪, ৮ ও ১০ বছর। গুলিবিদ্ধ হয়ে তাদের সবার মৃত্যু হয়।
পুলিশের ধরণা, দম্পতির আশঙ্কা ছিল— এই জালিয়াতি ধরা পড়লে তাদের গ্রেফতার ও সন্তানদের কেড়ে নেওয়া হবে। এই আশঙ্কা থেকেই স্ত্রী ও তিন সন্তানকে হত্যার পর নিজেই আত্মহত্যা করেন ওই ব্যক্তি।
পুলিশের পাওয়া একটি সুইসাইড নোটে ওই ব্যক্তি উল্লেখ করেছেন— তিনি স্ত্রীর জন্য একটি ভুয়া করোনার টিকা নেওয়ার সনদ বানিয়েছেন। স্ত্রীর অফিসের লোকজন তা ধরে ফেলে। ফলে ওই দম্পতি গ্রেফতার ও সন্তান হারানোর আশঙ্কায় ছিলেন।
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক