জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৯ এএম, ১৮ জুন ২০২৩ রবিবার
ফাইল ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষা চলবে আগামী ২৫ জুন পর্যন্ত।
এ বছর প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৩৫ জন শিক্ষার্থী।
রোববার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এ বছরের ভর্তি পরীক্ষা শুরু হয়। সকাল ১০টা ২৫ মিনিটে 'সি-১' ইউনিটের অধীনে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সকাল ১১টা ৫০ মিনিটে কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভুক্ত 'সি' ইউনিটের পরীক্ষা শুরু হবে। ৫ শিফটে শুরু হওয়া 'সি' ইউনিটের পরীক্ষা বিকেল ৫টা ৪০ মিনিটে শেষ হবে।
এ বছর স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তির জন্য ১ হাজার ৮৪৪ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২ লাখ ৪৯ হাজার ৮৫৭ জন।
এ হিসেবে ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৩৫ জন ভর্তি-ইচ্ছুক। গত বছর একই আসনসংখ্যার বিপরীতে আবেদন পড়েছিল ২ লাখ ৮৪ হাজার ৬০৫টি। ওই বছর ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৫৪ জন ভর্তি-ইচ্ছুক।
ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে, এ বছর মোট ৭ ইউনিটের অধীনে ৩৪ বিভাগ ও ৩ ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা হবে।
সবচেয়ে বেশি ৭৬ হাজার ৬৪টি আবেদন জমা পড়েছে জীববিজ্ঞান অনুষদভুক্ত 'ডি' ইউনিটে এবং সবচেয়ে কম ৫ হাজার ৬৫টি আবেদন জমা পড়েছে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ 'সি-১' ইউনিটে।
এ ছাড়া, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি ভুক্ত 'এ' ইউনিটে ৬১ হাজার ৮৬৪ জন, সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদভুক্ত 'বি' ইউনিটে ৪১ হাজার ৪৬৯ জন, কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভুক্ত 'সি' ইউনিটে ৪১ হাজার ৪৪৫ জন, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত 'ই' ইউনিটে ১৮ হাজার ৯৭ জন এবং আইবিএ-জেইউ ইউনিটে ৫ হাজার ৮৪৩ জন ভর্তি-ইচ্ছুক আবেদন করেছেন।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

