ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ১৩:২৬:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল

জিন গবেষণায় রসায়নে নোবেল পেলেন দুই নারী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ৭ অক্টোবর ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ডিএনএ সম্পাদনার জন্য সিআরআইএসপিআর নামে নতুন একটি প্রযুক্তি উদ্ভাবনের জন্য এই বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন দুইজন নারী বিজ্ঞানী। তারা হলেন ফ্রান্সের ইমানুয়েল কার্পেন্টিয়ার এবং আমেরিকার জেনিফার এ ডোন্ডা।

সুইডেনের স্থানীয় সময় বুধবার সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।

এই দুজনের মধ্যে ইমানুয়েল জার্মানির বার্লিনের ম্যাক্স প্লাঙ্ক ইউনিট ফর দ্য সায়েন্স অব প্যাথজেনসের শিক্ষক। ডোডনা আছে যুক্তরাষ্ট্রের বার্কলির ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াতে।

নোবেল কমিটি তাদের বিবৃতিতে বলেছে, ইমানুয়েল কার্পেন্টিয়ার এবং জেনিফার এ ডোন্ডা জিন প্রযুক্তির সূক্ষ্ম সরঞ্জাম আবিষ্কার করেছেন: সিআরআইএসপিআর/সিএএস ৯ জিন সম্পাদনা ব্যবস্থা। এটি ব্যবহার করে গবেষকরা অত্যন্ত নির্ভুলভাবে প্রাণি, উদ্ভিদ ও অণুজীবের ডিএনএ পরিবর্তন করতে সক্ষম।

সেখানে বলা হয়, জীবন-বিজ্ঞানের ওপর এই প্রযুক্তি বৈপ্লবিক প্রভাব ফেলেছে। এটি নতুন ক্যানসার থেরাপিতে অবদান রাখছে। বংশগত রোগ চিকিৎসার যে স্বপ্ন বিজ্ঞানীরা দেখে আসছেন তাকে হয়তো বাস্তবে রূপ দেওয়া যাবে এই প্রযুক্তির মাধ্যমে।

উল্লেখ্য, ১৯১১ থেকে ২০০৯ সাল পর্যন্ত মাত্র চার নারী রসায়নে নোবেল পেয়েছেন। সর্বশেষ ২০০৯ সালে ইসরায়েলের আডা ই ওনাথ নোবেল পেয়েছিলেন।

-জেডসি