জিম্বাবুয়ে-মোজাম্বিকে নিহতের সংখ্যা বেড়ে তিন শতাধিক
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০২ পিএম, ২০ মার্চ ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
জিম্বাবুয়ে ও মোজাম্বিকে সাইক্লোনের আঘাতে মৃতের সংখ্যা মঙ্গলবার পর্যন্ত ৩শ’ ছাড়িয়েছে। দুর্গতদের সহায়তার জন্য উদ্ধার ও ত্রাণকর্মীরা রাতদিন আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপ নিউসি বলেন, ‘আমরা ইতিমধ্যে প্রাকৃতিক দুর্যোগের আঘাতে ২শ’র বেশি মৃতের খবর জানতে পেরেছি। এছাড়াও এতে এখনো প্রায় ৩ লাখ ৫০ হাজার লোক মারাত্মক ঝুঁকিতে রয়েছে।’ জিম্বাবুয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ঝড়ে এখন পর্যন্ত প্রায় ১শ লোক মারা গেছে। মৃতের সংখ্যা তিন গুণ বাড়তে পারে।
এদিকে জাতিসংঘ জানিয়েছে, আফ্রিকার দক্ষিণাঞ্চলে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে। গ্রীষ্ম-মণ্ডলীয় ঝড় সাইক্লোন ইদাইয়ের প্রভাবে ভারী বৃষ্টিপাতের কারণে জিম্বাবুয়ে, মোজাম্বিক এবং মালাউইতে সবমিলিয়ে সাড়েড় ২৬ লাখ মানুষ ভয়াবহগ দুর্যোগের মোকাবিলা করছে।
মোজাম্বিকের মধ্যাঞ্চলে বন্যায় বহু মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। জরুরি উদ্ধারকারী দল নৌযান ও হেলিকপ্টারে করে মানুষকে বাড়ির ছাদ ও গাছের ডাল থেকে উদ্ধার করছে। মোজাম্বিক ও দক্ষিণ আফ্রিকার বিমান বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযানে নেমে পড়েছে। এনজিও সংস্থা রেসকিউ সাউথ আফ্রিকা জানিয়েছে, তিনটি হেলিকপ্টারের সাহায্যে শুক্রবার রাত থেকে তারা ৩৪ জনকে উদ্ধার করেছে।
-জেডসি
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











