জিসিসি’র মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ
বাসস | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:০৬ পিএম, ২৬ জুলাই ২০১৮ বৃহস্পতিবার
গাজীপুর সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র এবং কাউন্সিলরগণ প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয়ে আজ বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে শপথ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র মো. জাহাঙ্গীর আলমের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন।
অন্যদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন কাউন্সিলরগণের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। স্থানীয় সরকার বিভাগের সচিব জাফর আহমেদ খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং গাজীপুরের রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত মেয়র এবং ৭০ জন কমিশনার এদিন শপথ গ্রহণ করেন। হাইকোর্টের নির্দেশে কাউন্সিলরদের ৬টি আসনের নির্বাচন স্থগিত রয়েছে। গত ২৬ জুন গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় কাজ করে মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করার আহবান জানিয়ে বলেন, ‘জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবা আমাদের দায়িত্ব। আমরা নিজেদের জনগণের সেবক মনে করি এবং সেভাবেই কাজ করি।’
তিনি বলেন, ‘জনগণ ভোট দিয়েছে। আপনারা নির্বাচিত জনপ্রতিনিধি। সবাইকে একটা অনুরোধ করবো দেশের মানুষের সেবা করতে হবে।’
গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার সব এলাকার সমউন্নয়নে বিশ্বাসী। কাজেই দলমত নির্বিশেষে যারাই নির্বাচিত হয়েছেন আপনারা এলাকার মানুষের জন্য কাজ করতে পারবেন। আমরা পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সে সুযোগ সৃষ্টি করেছি।
সরকারের বিভিন্ন সফলতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত করতে সক্ষম হয়েছে এবং জনগণের ঘরে ঘরে এই উন্নয়নের সুফলকে পৌঁছে দিতে হবে।
শেখ হাসিনা বলেন, দেশকে ক্ষুধা মুক্ত করেছি। এখনো দারিদ্র মুক্ত করতে পারিনি। এই দেশকে আমরা দারিদ্র মুক্ত করে গড়ে তুলবো। ইনশাল্লাহ ২০২১ সালে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উদযাপন করবো।
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











