ঢাকা, শুক্রবার ২৬, জুন ২০২৬ ১৪:৪০:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

জীবন গেলেও নারী শিক্ষার জন্য কাজ করব: আফগান শিক্ষকগণ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪২ পিএম, ২৬ আগস্ট ২০২১ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

নারীদের শিক্ষার জন্য বাধা এলেও থেমে থাকবেন না আফগানিস্তানে শিক্ষার সঙ্গে জড়িত সংগঠনগুলো। জীবন দিয়ে হলেও সেই কাজ চালিয়ে যাওয়া হবে বলে তালেবানকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিলো তাঁরা।

ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক নির্দেশনা জারি করতে শুরু করেছে তালেবান। নিষেধাজ্ঞা জারি করেছে একই শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে এবং মেয়েরা পড়তে পারবে না। বিশ্ববিদ্যালয়গুলোতেও একই ব্যবস্থা করতে হবে বলে নির্দেশ দিয়েছে তালেবান।

শিক্ষকদের কথায়, ‘যেভাবে একের পর এক তালেবানের নিষেধাজ্ঞা শিক্ষা ব্যবস্থার উপর নামতে শুরু করেছে তাতে মেয়েদের শিক্ষা বিস্তারে প্রচেষ্টা বাধাপ্রাপ্ত হবে।’

তাঁরা আরও বলেন, ‘তালেবান ক্ষমতায় আসার পর থেকে সমস্ত অধিকার হারানোর ভয়ে রয়েছি। যদিও তারা আশ্বাস দিয়েছে স্কুলে যেতে বাধা দেয়া হবে না, অধিকার ছিনিয়ে নেয়া হবে না। কিন্তু সেই ভরসা অনেকেই রাখতে পারছেন না।’

এর পরই তাঁরা হুঁশিয়ারি দেন, যদি তাঁদের অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়, তাঁদের যদি শিক্ষা বিস্তারের কাজে বাধা দেওয়া হয় তাহলে হাত গুটিয়ে বসে থাকবেন না। তালেবানের চোখে চোখ রেখে নিজেদের অটুট সংকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তাতে যদি মরতেও হয় তার জন্যও রাজি আছেন শিক্ষকরা।

-জেডসি