জীবনানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে ৩ দিনব্যাপী মেলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫১ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
আজ (১৭ ফেব্রুয়ারি) বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক জীবনানন্দ দাশের ১২৫তম জন্মবার্ষিকী।
এ উপলক্ষ্যে নগরীর ব্রজমোহন কলেজে উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কলেজ মাঠে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী জীবনানন্দ মেলার।
এ মেলা শনি, রোব ও সোমবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। কবি এ কলেজে পড়াশুনা ও শিক্ষকতা করেছেন। মেলার পাশপাশি প্রদীপ প্রজ্জ্বলন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে উত্তরণ।
নগরীর কবি জীবনানন্দ দাশ সড়কে কবির বাড়িতে জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে একদিনের অনুষ্ঠানমালা আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্যে উন্মুক্ত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও কবিতা পাঠ হবে।
এছাড়া কবির প্রাতিষ্ঠানিক পাঠশালা বরিশাল ব্রজমোহন (বিএম) স্কুলে সন্ধ্যায় প্রকৃতিবান্ধব ভিন্নধর্মী আয়োজন করেছে জীবনানন্দ জন্মজয়ন্তী উদ্যাপন পর্ষদ। এ আয়োজনে কোনও ধরনের প্ল্যাস্টিক বা প্যানাফ্লেক্স সামগ্রী ব্যবহার না করে মঞ্চসহ সাজসজ্জার মাধ্যমে ব্রজমোহন বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। মঞ্চের ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হবে কবির স্কুলের অডিটোরিয়াম ভবনকে। অনুষ্ঠানস্থলে জীবনানন্দ বিষয়ক বইয়ের একটি স্টল থাকবে। পাশাপাশি জীবনানন্দের লোগো সম্বলিত কাঁধে ঝোলানো ব্যাগ, নোটপ্যাড, কলম এবং একটি প্রকাশনার প্রদর্শনী হবে। এছাড়া ব্রজমোহন বিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরী জীবনানন্দ স্মরণে একটি ‘দেয়ালিকা’ প্রদর্শিত হবে। জীবনানন্দ দাশের কবিতার পাশাপাশি অনাবিষ্কৃত ৫টি গানের সুর ও সঙ্গীতায়োজন করা হয়েছে। যা এপার বাংলা-ওপার বাংলা মিলে গান পরিবেশিত হবে। গানগুলোর সুর ও সঙ্গীতায়োজন করেছেন, ব্রজমোহন বিদ্যালয়ের শিক্ষক মৈত্রী ঘরাই, বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সোহেল রানা, সরকারি বরিশাল কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় হালদার, নজরুল ও উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী রিপন কুমার গুহ। কবির জীবনীভিত্তিক উপন্যাস ‘একজন কমলালেবু’ (শাহাদুজ্জামান) এর নাট্যরূপ করে মঞ্চে পারফর্মিং আর্টের মাধ্যমে কবিতার দৃশ্যায়ন করবে ব্রজমোহন স্কুলের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জীবনানন্দকে নানাভাবে চর্চা করা বরিশালের ৩ তরুণ।
উল্লেখ্য, কবি জীবনানন্দ দাশ ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। কবি কলকাতায় ট্রাম দুর্ঘটনায় ১৯৫৪ সালে ২২ অক্টোবর মৃত্যুবরণ করেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




