জীবনের শেষ গ্র্যান্ডস্ল্যামে কেঁদে বিদায় নিলেন সানিয়া
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৭ পিএম, ২৭ জানুয়ারি ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
চলতি মৌসুম শেষেই টেনিসকে বিদায় বলবেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। এ কথা কমবেশি সবারই জানা। কিন্তু ক্যারিয়ারের শেষ গ্র্যান্ডস্ল্যামে হেরে চোখের কোনে পানি নিয়ে বিদায় জানাবেন টেনিসের এ মহাতারকা! তা হয়তো অনেকেরই অজানা ছিল। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে এমন দৃশ্যই দেখা গেছে।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়, অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলস-এর ফাইনালে ব্রাজিলের জুটি লুইসা স্টেফানি ও রাফায়েল মাতোসের কাছে হেরে গিয়েছেন সানিয়া মির্জা ও রোহান বোপান্না জুটি। ৬-৭, ২-৬ সেটে হারল ভারতীয় জুটি।
এদিকে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে যাওয়ার পরেও আরও একটি গ্র্যান্ডস্ল্যামের আশায় বুক বেঁধেছিল ভারত। কিন্তু সেই ম্যাচে হারের মধ্য দিয়ে জীবনের শেষ গ্র্যান্ডস্ল্যাম শেষ করলেন সানিয়া মির্জা।
ম্যাচ পরবর্তী অনুষ্ঠানেও হারের বিষণ্ণ দৃশ্যের প্রতিফলন ঘটে। কান্নায় ভেঙে পড়েন ভারতীয় এ টেনিস তারকা। এসময় এটিকে জীবনের শেষ গ্র্যান্ডস্ল্যাম বলে সহ-খেলোয়াড় রোহান বোপান্নাকে ধন্যবাদ জানান এবং সেরা পার্টনার হিসেবে উল্লেখ করেন।
৩৬ বছরের সানিয়া জীবনে ডাবলসে ৬টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন সানিয়া। এর মধ্যে সর্বশেষ ২০১৬ সালে ডাবলসে চ্যাম্পিয়ন হন তিনি। তিনটি মিক্সড ডাবলস এবং তিনটি ডাবলস খেতাব রয়েছে সানিয়ার।
২০০৩ সাল থেকে পেশাদার টেনিসে খেলছেন তিনি। এরপর টানা ১৯ বছর ধরে টেনিসের শীর্ষ পর্যায়ে খেলছেন হায়দরাবাদি এই টেনিস সেনসেশন। দ্বৈত র্যাঙ্কিংয়ে এক সময়ের বিশ্বসেরা তিনি, জিতেছেন ছয়টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপাও।
একক লড়াইয়েও সানিয়ার পরিসংখ্যানটা নেহায়েত মন্দ নয়। ২০০৭ সালে টেনিস র্যাঙ্কিংয়ের ২৭তম অবস্থানে এসেছিলেন তিনি, যার ফলে ভারতের ইতিহাসে সর্বোচ্চ র্যাঙ্কিংধারী নারী টেনিস খেলোয়াড় বনে যান সানিয়া।
সভেতলানা কুজনেৎসোভা, ভেরা জনারেভারা, মারিওন বারতোলি, সাবেক বিশ্বসেরা টেনিস তারকা মার্টিনা হিঙ্গিস, দিনারা সাফিনা, ভিক্টোরিয়া আজারেঙ্কাদের বিপক্ষে দারুণ কিছু জয়ও আছে তার ঝুলিতে। তবে কবজির বড়সড় এক চোট তার একক ক্যারিয়ারটাকে আর বড় হতে দেয়নি।
ভারতের ইতিহাসে মাত্র দুইজন নারী টেনিস তারকা ডব্লিউটিএ শিরোপা জিতেছেন, তার মধ্যে একজন সানিয়া। টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০-তে পৌঁছানো একমাত্র ভারতীয় টেনিস তারকা তিনি।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ



