জুবায়েদ হত্যার ঘটনায় ছাত্রী বর্ষা আটক
জবি করেসপন্ডেন্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৪ এএম, ২০ অক্টোবর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
টিউশনি করতে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জুবায়েদ হোসেনকে ছুরিঘাতে হত্যার ঘটনায় ছাত্রী বর্ষাকে আটক করেছে পুলিশ। এছাড়া এ ঘটনায় জড়িত দুজনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) রাত ১১ টা ২০ মিনিটের বর্ষাকে তার নিজ বাসা রাজধানীর বংশালে নূর বক্স রোডে রৌশান ভিলা থেকে আটক করে পুলিশ। এছাড়া বাড়ির বাকি সদস্যদেরও কড়া নজরদারিতে রেখেছে পুলিশ।
এদিকে ছাত্রী বর্ষার মোবাইলের মেসেঞ্জার থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, বর্ষা নিহত জুবায়েদের বন্ধুকে মেসেঞ্জারে বলছেন যে জুবায়েদকে কারা যেন বাসার নিচে মেরে রেখে গেছে। সেখানে জুবায়েদের বন্ধুকে তুমি সম্বোধন করতে দেখা গেছে।
জানা গেছে, টিউশনি করতে যাওয়ার পথে খুন হওয়া জুবায়েদের মরদেহ ঘটনাস্থল থেকে ময়না তদন্তের জন্য রাজধানীর মিডফোর্ট হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিকেল ৪টা ৩৯ মিনিটে বংশালের নূরবক্স রোডের মাথা এলাকায় কালো টি-শার্ট ও কালো ব্যাগ পিঠে দুই যুবক দৌড়ে বংশাল রোডের দিকে যাচ্ছেন। ধারণা, এরা হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, ‘আমরা পুলিশকে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার কথা বলেছি। পুলিশ ১ জনকে আটক করেছে আরও ৭ জনকে প্রক্রিয়াধীন অবস্থায় রেখেছে। আমরা বাড়ির সবাইকে আটকের কথা বলেছি। আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছি। কাল আমরা আরও খবর জানতে পারব।’
তিনি আরোও বলেন, ‘যে কোন মূল্যে হোক আমরা আমাদের শিক্ষার্থী খুনের বিচার নিশ্চিত করব। লালবাগ থানার ডিসি বিষয়টি আমাদের আশ্বস্ত করেছেন। আমরা আইনের ওপর ভরসা রাখছি।’
ডিএমপি পুলিশের লালবাগ জোনের উপকমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী জানিয়েছেন, ‘জুবায়েদ আহমেদের হত্যাকাণ্ডে জড়িত দুজনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। ইতোমধ্যে তাদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। প্রাথমিকভাবে ধারণা, তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বিল্ডিংয়ের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করছি, খুব দ্রুত সময়ের মধ্যে ঘটনার প্রকৃত তথ্য উদঘাটন করা সম্ভব হবে।’
এর আগে, রোববার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বংশাল এলাকার নূরবক্স রোডের একটি ভবনে টিউশনির জন্য গেলে বাসার নিচেই ছুরিকাঘাতের শিকার হন জুবায়েদ। আহত অবস্থায় সিঁড়ি বেয়ে ওপরে ওঠার চেষ্টা করলে তিনি ৩ তলায় পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








