জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নতুন উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৩ এএম, ১৬ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
জুলাই ২০২৪-এর অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও মানসিক স্বাস্থ্য সহায়তা (এমএইচপিএসএস) জোরদারে ‘ওয়েলবিইং প্রকল্প’ নামে একটি বিশেষ উদ্যোগ শুরু হয়েছে। হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচআরডিসি) এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট (এনআইএমএইচ) যৌথভাবে এই প্রকল্পের উদ্বোধনী কর্মশালা আয়োজন করে।
ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (ড্যানিডা) আর্থিক সহায়তায় এবং ডিগনিটির সহযোগিতায় গড়ে ওঠা এই প্রকল্পের লক্ষ্য- অভ্যুত্থান ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য দীর্ঘমেয়াদি পুনর্বাসন ও মানসিক পুনরুদ্ধার নিশ্চিত করা।
গত মঙ্গলবার ঢাকায় এনআইএমএইচ অডিটোরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী কর্মশালার উদ্বোধন করেন শহীদ মাহমুদুর রহমান সৈকতের পিতা মাহবুবুর রহমান বশির।
তিনি বলেন, ভুক্তভোগীদের পাশে থাকা শুধু সহানুভূতি নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব।
এইচআরডিসির মহাসচিব ও প্রধান নির্বাহী মো. মাহবুল হক স্বাগত বক্তব্যে বলেন, জুলাই অভ্যুত্থান শুধু রাজনৈতিক বা প্রশাসনিক সংকট নয়, এটি মানসিক ট্রমার এক গভীর অধ্যায়।
তিনি বলেন, আমাদের কাজ সেই আঘাত থেকে মানুষকে ধীরে ধীরে পুনরুদ্ধার করতে সহায়তা করা।
এইচআরডিসির পরিচালক মো. জিয়ানুর কবির কর্মশালায় অভ্যুত্থান-পরবর্তী মানসিক স্বাস্থ্য পরিস্থিতির একটি প্রাথমিক তথ্যচিত্র তুলে ধরেন।
ডেনমার্ক দূতাবাসের উপপ্রধান অ্যান্ডার্স কার্লসেন বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও নিরাময়ের যাত্রায় ডেনমার্ক পাশে থাকবে। আমরা সংঘাত-প্রভাবিত মানুষদের জন্য মানসিক সহায়তা ও পুনর্বাসনকে মানবিক অগ্রাধিকারে রেখেছি।
প্রধান অতিথি স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান বলেন, পুনর্বাসন কেবল চিকিৎসা বা সহায়তা নয়, এটি একটি সমন্বিত সামাজিক প্রক্রিয়া।
তিনি বলেন, সরকারি সংস্থা, এনজিও, কর্মসংস্থান ব্যাংকসহ সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যেন ভুক্তভোগীরা অর্থনৈতিক ও মানসিকভাবে টেকসই সহায়তা পান।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মো. আবু জাফর জানান, জুলাই অভ্যুত্থান ভুক্তভোগীদের মধ্যে ৪০ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও নিটোরের সহায়তায়।
তিনি বলেন, এইচআরডিসির উদ্যোগ মানবিক সহায়তার নতুন দিগন্ত খুলে দিয়েছে।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর জানান, মোট ১২ হাজার ৪৫৪ জন ভুক্তভোগী বিষণ্নতা ও মানসিক আঘাত থেকে মুক্তির অপেক্ষায়। কার্যকর পুনর্বাসনের জন্য এখন দরকার গভীর গবেষণা ও প্রমাণভিত্তিক হস্তক্ষেপ।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সামসি আরা জামান, যিনি শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা, তিনি বলেন, মানসিক অসুস্থতাকে ‘পাগলামি’ বলে হেয় করা বন্ধ করতে হবে। এটি চিকিৎসাযোগ্য একটি রোগ, এবং সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনই পুনর্বাসনের প্রথম ধাপ।
কর্মশালায় ভুক্তভোগীরা তাদের অভিজ্ঞতা ভাগ করে নেন এবং চিকিৎসা, পুনর্বাসন ও মর্যাদা নিশ্চিতের দাবি জানান। এতে অংশ নেন বিভিন্ন সিভিল সোসাইটি ও এনজিও প্রতিনিধিরা, যেমন- জেনা দেরাখশানি হামাদানি (আইসিবিবিআর,ডি), সুমাইয়া তাসনিম (সোচ্চার), ফরহাদ হোসেন (লিডো), মাসুদ রানা সৌরভ (জুলাই যোদ্ধা সংসদ), আমিনুর রসুল (পিএইচএম) ও আনোয়ার হোসেন (এনজিও বিষয়ক ব্যুরো)।
সভাপতিত্ব করেন এনআইএমএইচ পরিচালক প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান। তিনি বলেন, ওয়েলবিইং প্রকল্প শুধু চিকিৎসা নয়, মানবিক পুনর্গঠনের প্রতিশ্রুতি। এটি জুলাই অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে মানসিক পুনরুদ্ধারের সূচনা।
কর্মশালার মাধ্যমে জুলাই অভ্যুত্থান ভুক্তভোগীদের জন্য সার্বিক পুনর্বাসন, মানসিক স্বাস্থ্যসেবা ও সামাজিক অন্তর্ভুক্তির পথরেখা নির্ধারিত হলো- যেখানে চিকিৎসা, মানবিক সহায়তা ও মর্যাদার দাবিগুলো একত্রে জায়গা পেয়েছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










