জেনে নিন কাঁকরোল খাওয়ার উপকারিতা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৪ পিএম, ১৫ জুলাই ২০২২ শুক্রবার
ফাইল ছবি
আমাদের দেশে সব মৌসুমেই বিভিন্ন ধরনের ফল ও সবজি পাওয়া যায়। মৌসুমী এসব ফলমূল ও সবজির আছে নানা উপকারিতা। বর্ষাকালে যেসব সবজি পাওয়া যায় সেগুলোর মধ্যে কাঁকরোল অন্যতম। সহজলভ্য এই সবজির কিন্তু অনেক উপকারিতা রয়েছে। বর্ষার এই মৌসুমে খাবারের তালিকায় রাখুন কাঁকরোলের নানা পদ। তার আগে চলুন জেনে নেওয়া যাক কাঁকরোল খাওয়ার উপকারিতা-
কোষ্ঠকাঠিন্য দূর করে
করলার সমগোত্রীয় হলেও স্বাদের দিক থেকে সম্পূর্ণ আলাদা হলো কাঁকরোল। এটি তেতো নয় বরং অনেকটা মিষ্টি স্বাদের। এই সবজির আছে অনেকগুলো গুণ। তার মধ্যে একটি হলো, এটি পরিপাক ক্রিয়া উন্নত করতে কাজ করে। নিয়মিত কাঁকরোল খেলে তা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে কাজ করে। তাই এ ধরনের সমস্যা থাকলে কাঁকরোল খান।
ওজন কমাতে কাজ করে
যারা ওজন কমাতে চান তাদের জন্য একটি আদর্শ সবজি হতে পারে কাঁকরোল। কারণ পুষ্টিকর এই সবজি ওজন কমাতে দারুণ কাজ করে। কাঁকরোলে আছে প্রচুর ফাইটোকেমিক্যালস। সেইসঙ্গে ক্যালোরির পরিমাণ থাকে খুবই কম। যে কারণে ওজন বৃদ্ধির ভয় থাকে না। ওজন কমাতে চাইলে নিয়মিত এই সবজি খান।
প্রোটিনের উৎস
প্রোটিনের অন্যতম উৎস হলো কাঁকরোল। এই সবজিতে খেলে মিলবে পর্যাপ্ত প্রোটিন। কাঁকরোল খাওয়ার পর কর্মশক্তি বাড়বে অনেকটাই। সারাদিন থাকতে পারবেন কর্মচঞ্চল। সহজে প্রোটিনের জোগান পেতে তাই কাঁকরোল খেতে পারেন নিয়মিত।
শরীর শীতল রাখে
বর্ষাকালেও ভ্যাপসা এক ধরনের গরম থাকে। এই গরমে শরীর শীতল রাখার জন্য খেতে পারেন কাঁকরোল। কারণ এসময় কাঁকরোল খেলে তা শরীরকে ভেতর থেকে শীতল রাখতে কাজ করে।
ফাইবারের ঘাটতি মেটায়
শরীরের সুস্থতার জন্য প্রয়োজনীয় উপাদান হলো ফাইবার। প্রতিদিনই আপনাকে ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে। এদিকে কাঁকরোলের দানা ও শাঁসে আছে প্রচুর ফাইবার। যে কারণে নিয়মিত কাঁকরোল খেলে তা কোষ্ঠকাঠিন্য ও গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ন্ত্রণে থাকে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








