ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ৪:৪৮:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

জেরুজালেমের নারীকে গুলি করে হত্যা করেছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৭ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনি তরুণ ও জেরুজালেমের পুরনো শহরে এক নারীকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।

বৃহস্পতিবার ইসরাইলি পুলিশের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। 

রয়টার্সের খবরে বলা হয়, পশ্চিম তীরের নিকটবর্তী শহর জেনিনে ইসরাইলি সেনারা ও আধাসামরিক পুলিশ অভিযান চালানোর সময় এক ফিলিস্তিনি তাদের দিকে গুলি ছুড়লে পাল্টা গুলিতে সে নিহত হয়।

ফিলিস্তিনি চিকিৎসা কর্মীরা ২২ বছর বয়সী ওই তরুণের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। ফিলিস্তিনের ইসলামিক জিহাদ এক বিবৃতিতে বলেছে, নিহত তরুণ তাদের সদস্য ছিল এবং ইসরাইলি বাহিনীর অভিযানকালে সে নিহত হয়। 

এদিকে জেরুজালেমের পুরনো শহরে ইসরাইলি পুলিশ কর্মকর্তারা ফিলিস্তিনি এক নারীকে গুলি করে হত্যা করেছে। পশ্চিম তীরের বাসিন্দা ওই নারী ইসরাইলি পুলিশ কর্মকর্তাদের ছুরিকাঘাত করার চেষ্টা করেছিল বলে অভিযোগ করেছে তারা। 

গত রোববার পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীগুলো পাঁচ ফিলিস্তিনিকে হত্যার পর সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এ সহিংসতার ঘটনা ঘটল।