ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ২:২৩:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

জেল থেকে মুক্তি পেলেন সৌদি নারী অধিকারকর্মী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৫৬ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

লুজাইন আল-হাথলুল।

লুজাইন আল-হাথলুল।

তিন বছরের বেশি সময় জেলে থাকার পর মুক্তি পেয়েছেন সৌদি আরবের আলোচিত নারী অধিকারকর্মী লুজাইন আল-হাথলুল। পরিবারের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

লুজাইন আল-হাথলুলের বোন লিনা বুধবার এক টুইটে লেখেন, লুজাইন বাড়িতে। সঙ্গে যোগ করেন পারিবারিক ভিডিও কলের স্ক্রিনশট। অন্য বোন আলিয়া আলাদা পোস্টে জানান, তার বোন লুজাইন সৌদি আরবে বাবার বাড়িতে আছেন। লেখেন, এটি তার জীবনের সেরা দিন।

লিনা অন্য টুইটে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে লেখেন, লুজাইন বাড়িতে হলেও মুক্ত নন। যুদ্ধ এখনো শেষ হয়নি। তিনি তখনই খুশি হবেন যখন সব রাজনৈতিক বন্দিরা মুক্তি পাবেন।

২০১৪ সালে নারীদের গাড়ি চালানোর নিষেধাজ্ঞা অমান্য করে আলোচনায় আসেন লুজাইন। তিনি গ্রেপ্তারও হন। ২০১৮ সালে সন্ত্রাসবাদের অভিযোগ তাকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়। তার বিরুদ্ধে আরও কিছু অভিযাগ আনা হয়। যা আন্তর্জাতিকভাবে নিন্দিত হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও তার মুক্তির পক্ষে কথা বলেন।

সম্প্রতি লুজাইনের সাজা খানিকটা স্থগিত করা হয়। এরপর তার মুক্তি প্রত্যাশিতই ছিল।

লুজাইন স্যোশাল মিডিয়ায় বেশ প্রভাবশালী ব্যক্তিত্ব। ২০১৫ সালে ‘টপ হানড্রেড মোস্ট পাওয়ারফুল আরব ওম্যান-এর তালিকায় স্থান পান তিনি। এ ছাড়া একাধিক তালিকায় এসেছে তার নাম। পেয়েছেন বেশ কিছু পুরস্কার। তিনি স্নাতক করেছেন ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া থেকে।