জেলখানায় বসেই দিনবদলের ইশতেহার লিখেছি : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:১৯ পিএম, ৫ জুলাই ২০১৮ বৃহস্পতিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৭ সালে আমাকে গ্রেফতার করা হয়। আমাকে তখন রাজনীতি থেকে বিতাড়নের ষড়যন্ত্র চলছিল। কিন্তু জেলখানায় বসে ক্ষমতায় গেলে দেশের উন্নয়নে কী করতে হবে, সেই ইশতেহারের পয়েন্ট আমি লিখে রাখি। পরে তা নির্বাচনের সময় দিনবদলের ইশতেহারে যোগ করি।
তিনি বলেন, ‘২০২১ থেকে ২০৪১ সালের মধ্যে আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই তা বাস্তবায়নের জন্য পরিকল্পনা প্রণয়ন আমরা ইতোমধ্যে শুরু করেছি। মাঠ পর্যায়ে কর্মরত আপনাদের সেখানে কোন পরিকল্পনা ও অভিজ্ঞতা যোগ করার থাকলে আপনারা তা করতে পারেন।’
শেখ হাসিনা আজ সকালে তার তেজগাওস্থ কার্যালয়ে সব মন্ত্রণালয় ও বিভাগের ২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন।
বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রণালয় ও বিভাগসমূহের ২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সরকারি কর্মকর্তাদের ধন্যবাদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা পথপ্রদর্শকের ভূমিকা পালন করি। আর আপনারা নিজেদের দক্ষতা দিয়ে সেগুলো বাস্তবায়ন করছেন।
বার্ষিক কর্মসম্পাদন চুক্তির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা ২০১৮-১৯ অর্থবছরের বাজেট দিয়েছি। এ বছর এক লাখ ৭০ হাজার কোটি টাকার কর্মসম্পাদন পরিকল্পনা হাতে নিয়েছি। এখন এগুলো দ্রুতগতিতে বাস্তবায়ন করতে হবে।
তিনি আরও বলেন, ২০২১ সালে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে পরিচিতি পাবে বাংলাদেশ। ২০৪১ সালে দেশকে আমরা কীভাবে দেখতে চাই সেই পরিকল্পনাও হাতে নিয়েছি।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, মন্ত্রিপরিষদ সচিব সফিউল আলম ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? হতে পারে ভয়ংকর ক্ষতি
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- দেশের বাজারে কমল সোনার দাম











