জোট গঠনে বিরোধীদের দিল্লিতে আমন্ত্রণ সোনিয়ার?
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৮ পিএম, ১৭ মে ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
আগামী ১৯ মে ভারতে লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোট নেওয়া হবে। ২৩ মে জানা যাবে কে বসছে দিল্লির মসনদে। এর মধ্যেই নির্বাচন পরবর্তী জোটজল্পনা উসকে দিয়ে বিরোধী দলগুলোর নেতানেত্রীদের দিল্লিতে আমন্ত্রণ জানালেন ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী। আগামী ২৩ মে এই বেঠকের ডাক দিয়েছেন তিনি। সেদিনই সামনে আসবে লোকসভা নির্বাচনের ফল।
এই লোকসভা নির্বাচনে সেভাবে সামনে আসেননি সোনিয়া। কোনো নির্বাচনী প্রচারেও তাকে খুব একটা প্রকাশ্যে দেখা যায়নি। ছেলে রাহুল আর মেয়ে প্রিয়াঙ্কাকেই প্রচারের মুখ করে তুলেছেন তিনি।
সূত্রের খবর, বিজেপিবিরোধী দলগুলোর কাছে জোটবার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে কমলনাথসহ আরও কয়েকজন গান্ধী পরিবার ঘনিষ্ঠ নেতার হাতে। সেই বার্তা ইতিমধ্যে পৌঁছে গেছে ওডিশার বিজু জনতা দল নেতা নবীন পট্টনায়েক, ওয়াইএসআর কংগ্রেস নেতা জগনমোহন রেড্ডি এবং টিআরএস নেতা কে চন্দ্রশেখর রাও-এর কাছে। শুরু হয়েছে প্রাথমিক কথাবার্তাও।
সোনিয়া যে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন, তা পাওয়ার কথা স্বীকার করেছে তামিলনাড়–র ডিএমকে নেতা স্ট্যালিন। তিনি বিভিন্ন সময় বলেছেন, রাহুল গান্ধী এবং কংগ্রেসের নেতৃত্বেই জোট করা উচিত বিরোধী দলগুলোর।
-জেডসি
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











