জ্যোতির ঝোড়ো সেঞ্চুরিতে বড় জয় রুপালি ব্যাংকের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৫ পিএম, ২৫ মে ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে উদ্বোধনী দিনে রূপালি ব্যাংকের মুখোমুখি হয়েছিল গুলশান ইয়ুথ ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে নিগার-ফারজানার ব্যাটে ভর করে ২৮৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় রুপালি ব্যাংক। লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৩৮ রান পর্যন্ত তুলতে পারে গুলশান ইয়ুথ। ফলে ১৪৮ রানের জয় নিয়েই মাঠ ছাড়ে রূপালি ব্যাংক। ঝোড়ো সেঞ্চুরিতে ম্যাচসেরা হয়েছেন নিগার সুলতানা জ্যোতি।
বৃহস্পতিবার ফতুল্লায় টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে রূপালি ব্যাংক। এদিন ৭৬ বলে ১২ বাউন্ডারিতে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেন অধিনায়ক জ্যোতি। তার সঙ্গে ১০৭ বলে ৯২ রানের অপরাজিত ইনিংস উপহার দেন ফারজানা হক পিংকি। তৃতীয় উইকেট জুটিতে ১৭১ রান যোগ করেন এই দুই ব্যাটার। এ ছাড়া ওপেনার সাথী রানীর ৩৯ ও ফারজানা আক্তার লিসার ৪৪ রানের সুবাদে ২৮৬ রানের পুঁজি পায় দলটি।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় গুলশান ইয়ুথ। ইনিংসের মাত্র ১১ রানেই ৩ উইকেট হারিয়ে বসে দলটি। এরপর অধিনায়ক শারমিন সুলতানার ৪০ ও লেকি চাকমার ৫৮ রানের ইনিংসের পর লড়াইয়ে ফিরতে পারেননি গুলশান ইয়ুথ। বাকি ব্যাটারদের মধ্যে কেবল শিরিন আক্তারই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পেরেছেন।
রূপালি ব্যাংকের হয়ে নাহিদা আক্তার, আশরাফি ইয়াসমিন ও শরিফা খাতুন দুটি করে উইকেট নিয়েছেন।
দিনের আরেক ম্যাচে কলাবাগান ক্রীড়াচক্রকে ৩২ রানে হারিয়েছে শিরোপাধারী মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং সিটি ক্লাবকে ৬৬ রানে হারিয়েছে বিকেএসপি।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা











