‘জয় বঙ্গবন্ধু’ জাতীয় স্লোগানে অন্তর্ভুক্ত করতে রিট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০০ পিএম, ১১ ডিসেম্বর ২০২২ রবিবার
ফাইল ছবি
জাতীয় স্লোগানে ‘জয় বাংলা’র সঙ্গে ‘জয় বঙ্গবন্ধু’ শব্দদ্বয় অন্তর্ভূক্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন আইনজীবী আব্দুল্লাহ আল হারুন।
রোববার (১১ ডিসেম্বর) সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিস্ট শাখায় এ রিটটি দায়ের করেন তিনি। বিচারপতি কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে এর শুনানি হবে আজ।
এর আগে গত ১৯ জুন জাতীয় স্লোগানে ‘জয় বাংলা’র সঙ্গে ‘জয় বঙ্গবন্ধু’ শব্দদ্বয় অন্তর্ভূক্ত করে গেজেট প্রকাশ করতে সরকারের প্রতি আইনি নোটিশ পাঠায় সুপ্রিম কোর্টের ১১ আইনজীবী। নোটিশকারী আইনজীবীরা হলেন, আব্দুল্লাহ আল হারুন ভূঁইয়া, আবু জুবায়ের সজিব, রাশিদা চৌধুরী, রফিকুল ইসলাম ফারুক, হামিদুল ইসলাম, মিনহাজুল ইসলাম, এ এস এম শহীদুল্লাহ, এ বি এম শাহজাহান আকন্দ মাসুম, ইলিয়াস হাসিব ও কুমার ডি. উজ্জ্বল।
নোটিশে জয় বাংলার সঙ্গে জয় বঙ্গবন্ধুকে যুক্ত করে গেজেট প্রকাশের দাবি জানানো হয়েছে। নোটিশের জবাব না পেলে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়ে।
চলতি বছরের মার্চে জয় বাংলাকে জাতীয় স্লোগান করে প্রজ্ঞাপন জারি করে সরকার।
এতে বলা হয়, ‘জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে। সাংবিধানিক পদধারীগণ, দেশে ও দেশের বাইরে কর্মরত সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সব জাতীয় দিবস উদযাপন এবং অন্যান্য রাষ্ট্রীয় ও সরকারি অনুষ্ঠানে বক্তব্যের শেষে জয় বাংলা স্লোগান উচ্চারণ করবেন।’
এ ছাড়া সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশ সমাপ্তির পর এবং সভা-সেমিনারে বক্তব্যের শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা জয় বাংলা স্লোগান উচ্চারণ করবেন বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।
এরপর থেকে জয় বাংলা জাতীয় স্লোগান হিসেবে উচ্চারিত হয়ে আসছে।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি





