জয়পুরহাটে দুই নারী ছিনতাইকারী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২৭ পিএম, ১২ জুলাই ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর স্বর্ণের চেইন ছিনতাইয়ের সময় দুই নারী ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১১টার দিকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে টিকিট কাউন্টারে টিকিট নেওয়ার সময় এ ঘটনা ঘটেছে।
গ্রেপ্তারকৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার দৌলতপুর গ্রামের নাজিমুদ্দিনের স্ত্রী সাদেয়া আকতার সাদিয়া (২৬) ও দরমন্ডল মাইজেরপাড়া গ্রামের জাহেদ মিয়ার স্ত্রী আকলিমা বেগম (৩০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে সদর উপজেলার চিরলা গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী আশা পারভীন (৩০) চিকিৎসার জন্য আসেন। ডাক্তার দেখাতে টিকিটের জন্য লাইনে দাড়ান। এ সময় অজ্ঞাত দুই নারী তার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে স্থানীয়রা তাদের আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আট আনা ওজনের স্বর্ণের চেইনসহ তাদেরকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আশা পারভীনের স্বামী মোহাম্মদ আলী বাদী হয়ে সদর থানায় দুই নারীর নাম উল্লেখ করে মামলা করেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকৎসা নিতে আসা এক নারীর স্বর্ণের চেইন ছিনতাইকালে দুই নারী ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌছে আটক দুই নারী ছিনতাইকারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় দুই নারীর নামে মামলা হয়েছে।
/
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি






