ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২১:৪৬:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো

জয়পুরহাটে শিশুদের ভিটামিন ’এ’ খাওয়ানো হবে শনিবার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:৩৮ পিএম, ১৯ জানুয়ারি ২০১৮ শুক্রবার

শিশু মৃত্যুর ঝুঁকি রোধ ও ভিটামিন ’এ’ এর অভাব জনিত অন্ধত্ব প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে এবার এক লাখ ২৩ হাজার ৩২৫ শিশুকে ভিটামিন ’এ’ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


সিভিল সার্জন অফিস সূত্র জানায়, আগামী ২৩ ডিসেম্বর জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মঙ্গলবার সাংবাদিকদের এক ওরিয়েন্টেশন নার্সিং ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডাঃ হাবিবুল আহসান তালুকদার জানান, জেলা স্বাস্থ্য বিভাগ জেলায় জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন (দ্বিতীয় পর্যায়) সফল করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে । জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ৬-১১ মাস বয়সের ১০ হাজার ৮৩৮ জন ও ১২-৫৯ মাস বয়সের ১ লাখ ১২ হাজার ৪ শ’ ৮৭ জন শিশুকে এবার ভিটামিন ’এ’ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জেলার পাঁচ উপজেলার ৮শ’ ৬৭ টি কেন্দ্রে স্বাস্থ্য সহকারিসহ ১ হাজার ৭শ’ ৩৪ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন। শিশু মৃত্যুর ঝুঁকি রোধ ও ভিটামিন ’এ’ এর অভাব জনিত অন্ধত্ব প্রতিরোধ করা হচ্ছে জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য। আগামী ২৩ ডিসেম্বর সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

৬-১১ মাস বয়সী শিশুকে নীল রংয়ের ভিটামিন ’এ’ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সের শিশুদের উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রংয়ের ভিটামিন ’এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।