ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৯:২৩:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

ঝড়ের আশঙ্কায় সতর্কতা, জানাল আবাহাওয়া অফিস

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৫ পিএম, ২৪ জুলাই ২০২৫ বৃহস্পতিবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রাজধানী ঢাকায় আজ দিনের তাপমাত্রা প্রায় ১ থেকে ২ ডিগ্রি হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হতে পারে হালকা বৃষ্টি। এ সময় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়াবিদ মো. নাজমুল হকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়,খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা, ফরিদপুর, মাদারপুর এবং খুলনা অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এই জেলাগুলোতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ ভারী হয়ে আসতে পারে, এবং হঠাৎ বজ্রপাতসহ দমকা বাতাস বয়ে যেতে পারে বলে। ফলে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর নির্দেশনা অনুযায়ী, সতর্ক সংকেত কার্যকর থাকা অবস্থায় ছোট নৌযানগুলোকে নৌপথে চলাচল না করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। যাত্রী ও পণ্য পরিবহনেও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।