ঝড়-বন্যা-ভূমিধসে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৫ পিএম, ২৫ অক্টোবর ২০২১ সোমবার
ফাইল ছবি
বোম্ব সাইক্লোন বা আচমকা তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের পর বন্যা-ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। টানা কয়েক মাস প্রবল খরা ও ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলের পর আকাশে মেঘ দেখে কিছুটা খুশিই হয়েছিলেন সেখানকার মানুষেরা। কিন্তু হঠাৎ ঝড়-বন্যা-ভূমিধস একসঙ্গে আঘাত হেনে তাদের বিপদ আরও বাড়িয়ে তুলেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, দুর্যোগপূর্ণ শুষ্ক মৌসুমের পর অঙ্গরাজ্যটিতে এবার প্রলয় শুরু হয়েছে। সেখানে কিছু এলাকায় ১০ ইঞ্চি (২৫ সেন্টিমিটার) বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ।
রোববার (২৪ অক্টোবর) যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদফতর সতর্কতা জারি করে জানিয়েছে, ক্যালিফোর্নিয়ায়, বিশেষ করে দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে শক্তিশালী ঝড়ের প্রভাবে আচমকা বন্যাসহ ভারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উপকূল বরাবর ঝড়ো বাতাস ও বিপজ্জনক ঢেউ আঘাত হানতে পারে। অপ্রত্যাশিতভবে কিছু এলাকায় বন্যাও দেখা দিতে পারে।
মার্কিন আবহাওয়াবিদরা জানিয়েছেন, অ্যাটমোস্ফেরিক রিভার (বায়ুমণ্ডলীয় নদী) বা প্রশান্ত মহাসাগর থেকে আসা দীর্ঘ আর্দ্র মেঘের প্রভাবে অঞ্চলটিতে প্রবল বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। ঝড় এরই মধ্যে আঘাত হেনেছে। সান ফ্রান্সিসকো, সান্টা রোসা ও সোনোমা এলাকায় আচমকা বন্যাও শুরু হয়েছে।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










