টাঙ্গাইলে বিশ্বের অন্যতম সুপার ফুড চিয়া ফসল আবাদ শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৮ এএম, ২১ মে ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
টাঙ্গাইলে শুরু হয়েছে খাদ্য তালিকায় পুষ্টিগুণের শীর্ষে থাকা চিয়া ফসলের আবাদ । জেলার ভূঞাপুর উপজেলার চরাঞ্চলে এবার পরীক্ষামূলকভাবে এই দামি ফসলটির আবাদ শুরু হয়েছে।
প্রথম বছরই ভাল ফলন পেয়েছেন কৃষকরা। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পার্টনার প্রকল্পের আওতায় সেখানে শুরু হয় চিয়া ফসল আবাদ।
জানা যায়, হাজারো ওষুধি গুণে ভরা চিয়া ফসলে রয়েছে খাদ্য আঁশ, প্রোটিন, এন্টি অক্সিডেন্ট, ভিটামিন, ক্যালসিয়াম, পটাসিয়াম, ফসফরাস, সেলেনিয়াম, মিনারেলসহ নানা উপাদান। যা মানব দেহের জন্য ক্যানসার, ডায়াবেটিস, হৃদরোগ, কোষ্ঠকাঠিন্য, রক্তের কলোস্টেরল কমানোসহ নানা রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
মহা ঔষধী এই ফসলের আমদানী নির্ভরতা কমানোর লক্ষ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পার্টনার প্রকল্পের আওতায় মাত্র ১৫ শতাংশ জমিতে এবারই প্রথম চিয়া ফসল আবাদ করেন টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার কৃষক রফিকুল ইসলাম।
সফল এই কৃষক বলেন, প্রকল্পের আওতায় আমাকে দেয়া হয় বীজ ও সারসহ আরো অন্যান্য উপকরণ। চাষ করে প্রথম বছরই বাজিমাত করেছি। ৬০ কেজি চিয়া ফসল পাওয়া গেছে। যার বাজার মূল্য কম করে হলেও ৩০ হাজার টাকা। সব মিলিয়ে আমার খরচ হয়েছে মাত্র ৫ হাজার টাকা। আগামীতে আরও জমিতে এই ফসল আবাদের পরিকল্পনা রয়েছে। আমার এই নতুন ফসল দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে কৃষকরা আসছেন। লাভজনক চিয়া ফসল আবাদ করতে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট টাঙ্গাইলের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আশিকুর রহমান জানান, সরেজমিন গবেষণা বিভাগের তত্ত্বাবধানে টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলায় চিয়া ফসলের পরীক্ষামূলক আবাদের জন্য দু’জন কৃষককে নির্বাচন করা হয়। এক্ষেত্রে শতভাগ সফল হয়েছেন কৃষকরা। আমদানি নির্ভর এই ফসলটি ব্যাপক হারে আবাদ করা সম্ভব হলে কৃষক লাভবান হওয়ার পাশাপাশি বৈদেশিক মূদ্রারও সাশ্রয় হবে।
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




