ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ১২:২৪:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা

টাঙ্গাইলের উন্নয়নে তাঁতপল্লী স্থাপন করা হবে : তারানা হালিম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:০৯ পিএম, ২৯ জানুয়ারি ২০১৮ সোমবার


তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ‘টাঙ্গাইল জেলার উন্নয়নকে তরান্বিত করতে তাঁতপল্লী স্থাপন, বিশেষ অর্থনৈতিক এলাকা গড়ে তোলা ও ঢাকার সাথে দ্রুতগামী কমিউটার ট্রেন চালু করার বিষয়ে বিশেষ উদ্যোগ নেয়া হবে।


তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশানুসারে ‘জেলা ব্র্যান্ডিং’এর ক্ষেত্রে তাঁতের শাড়িই হবে টাঙ্গাইল জেলার পরিচায়ক এবং জেলাটি অচিরেই হবে ভিক্ষুকমুক্ত। আর এভাবেই উন্নয়নের অন্যতম মডেল জেলা হবে টাঙ্গাইল।


তথ্যপ্রতিমন্ত্রী রোববার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘শেখ হাসিনার ১০ উদ্যোগের প্রচার এবং টাঙ্গাইল জেলার উন্নয়ন’ শীর্ষক ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

 

সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা কর্মসূচির আওতায় তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে এ ভিডিও সম্মেলনে টাঙ্গাইল জেলা প্রান্তে টাঙ্গাইলের মহিলা আসনের সংসদ সদস্য মনোয়ারা বেগম এবং মন্ত্রণালয়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্যসচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ।


তিনি বলেন, বর্তমান সরকার জনবান্ধব, নারীবান্ধব, কৃষিবান্ধব, বিনিয়োগবান্ধব। তাই দেশ আজ খাদ্যস্বয়ংসম্পূর্ণ। মাথাপিছু আয় পাঁচশ থেকে আজ ষোলশয় মার্কিন ডলারের বেশি।


তথ্য প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তার দশ বিশেষ উদ্যোগ, বিশেষ করে একটি বাড়ি একটি খামার, আশ্রায়ণ ও কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন।




এই বিভাগের জনপ্রিয়