টানা চতুর্থবার ক্ষমতায় আওয়ামী লীগ
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৫ এএম, ৮ জানুয়ারি ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আবারও ক্ষমতায় আসা নিশ্চিত করল আওয়ামী লীগ। এর মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবার ক্ষমতায় বসতে যাচ্ছে দলটি।
এর আগে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ।
রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনের বেসরকারিভাবে প্রাপ্ত ফল অনুযায়ী, আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীরা জয়ী হয়েছেন ২২২টি আসনে। অন্যদিকে ৬২টিতে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এছাড়া লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে লড়া জাতীয় পার্টির প্রার্থীরা ১১টি আসনে বিজয়ী হন। যে ২৬ আসনে আওয়ামী লীগ লাঙ্গলকে ছাড় দিয়েছিল, তার মধ্যে ১৫টি তারা খুইয়ে বসেছে। তাছাড়া সমঝোতার বাইরে কোনো আসনে লাঙ্গলের প্রার্থী জিততে পারেননি। নির্বাচনে অংশ নেওয়া অন্য ২৬টি দলের প্রার্থীদের মধ্যে মাত্র তিনজন জয়ের দেখা পেয়েছে।
তুলনামূলক কম ভোটারের উপস্থিতি, কয়েকটি আসনে গোলযোগ আর অনিয়ম-অভিযোগের মধ্যে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়। সব আসনেই ব্যালট পেপার ব্যবহার করে ভোট নেওয়া হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ-৩ আসনে একটি কেন্দ্রের নির্বাচন স্থগিত করায় ফল ঘোষণা স্থগিত করা হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোট আগেই স্থগিত করেছিল নির্বাচন কমিশন।
এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ পুরুষ আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ নারী। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ছিল ৮৫২ জন।ভোটে সারাদেশে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ১ হাজার ৯৭০ জন। এর মধ্যে ২৮টি রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৫৩৪ জন। বাকি ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী, যাদের বেশির ভাগ আওয়ামী লীগ নেতা।
ভোটের সকালে মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রের সামনে একজনকে কুপিয়ে হত্যা করা হয়। ২৯৯ আসনের ৪২ হাজার কেন্দ্রের মধ্যে অনিয়মের কারণে ভোট স্থগিত হয় অন্তত সাতটি কেন্দ্র।
বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই কেন্দ্রেগুলোতে গণনা শেষ করে ফলাফল প্রিজাইডিং কর্মকর্তারা পাঠান রিটার্নিং কর্মকর্তার কাছে।
রিটার্নিং কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্রের ফল সমন্বিত করে আসনভিত্তিক সর্বশেষ ফলাফল ঘোষণা করেন। ওই ফল তারা ঢাকায় নির্বাচন কমিশনেও পাঠাচ্ছেন। নির্বাচন ভবনে স্থাপিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বানের ‘ফলাফল সংগ্রহ পরিবেশন কেন্দ্র’ থেকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য




