টানা বৃষ্টিতে দুর্ভোগ নগরবাসীর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৯ পিএম, ১ জুলাই ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
টানা বৃষ্টিতে রাজধানীর অলি-গলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। আজ শনিবার সকাল থেকে কখনও মুষলধারে আবার কখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরছে। সকাল পেরিয়ে সন্ধ্যা নামলেও নগরবাসীর পিছু ছাড়ছে না বৃষ্টি।
এদিকে শনিবার বেলা ৩ টার দিকে প্রায় এক ঘণ্টা ধরে রাজধানীতে মুষলধারে বৃষ্টি হয়েছে। এতে ঢাকার বিভিন্ন অঞ্চলের অলি-গলিতে হাঁটু পানি জমে গেছে। এই বেরসিক বৃষ্টি বাগড়া ফেলেছে ঈদ আনন্দে। কারণ বাসার সামনে পানি জমে থাকায় অনেকের পক্ষে ঘর থেকে বের হওয়া কষ্টকর হয়ে পড়েছে। ফলে ঈদের ছুটিতে যারা পরিবার নিয়ে ঘুরতে বের হওয়ার পরিকল্পনা করেছিলেন, তাদের অনেককেই সেই পরিকল্প বাতিল করতে হয়েছে।
ঈদের তৃতীয় দিন শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকার আকাশ ছিল বেশ পরিষ্কার। দিনের শুরুটা আলো ঝলমলে হলেও, বিকেল ৩টার দিকে হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলে মুষলধারে বৃষ্টি। বিকেল ৪টার দিকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও, সন্ধ্যা পর্যন্ত আকাশ থেকে বৃষ্টির পানি ঝরা থামেনি।
খোঁজ নিয়ে জানা গেছে, টানা বৃষ্টিতে রাজধানীর সেগুনবাগিচা, কাকরাইল, খিলগাঁও, শান্তিনগর, নয়াপল্টন, রাজারবাগ, দক্ষিণখান, বংশাল, নাজিরাবাজার, মুকিমবাজার, গোপীবাগ, উত্তরা, রামপুরা, নাখালপাড়া, হাতিরঝিল, মধুবাগ, আদাবর, সাতরাস্তা, মগবাজার, মিরপুর রোড, পান্থপথ, গ্রিনরোড, কমলাপুর, পুরান ঢাকার বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর ১৩, রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা।
আবহাওয়ার অফিসের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বাসসকে জানান, শনিবার সকাল ৬ টা থেকে সন্ধ্যায় ৬ টা পর্যন্ত ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
জলাবদ্ধতা নিরসের বিষয়ে দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ্য থেকে জানানো হয়, আমরা জলাবদ্ধতা নিরসনের জন্য অনেক আগে থেকেই কাজ শুরু করেছি। ইতোমধ্য নগরবাসী অনেক সুফল ভোগ করছেন। গত ৩ বছরে ১৩৬ টি স্থানের ঝলাবদ্ধাতা নিরসনে কাজ করা হয়েছে। আরও অনেক নতুন নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। আজকের বৃষ্টির জন্য যে জলবদ্ধতার সৃষ্টি হয়েছিল, ইতোমধ্য অনেক স্থানে পানি নেমে গেছে। রাত ৯ টার মধ্য বাকি স্থানের পানিও নেমে যাবে।
এদিকে শনিবার সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




