টানা ২০ বছর ধরে পানিতেই দাঁড়িয়ে আছেন নারী!
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১০ এএম, ২৪ জুলাই ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
পানির অপর নাম জীবন। পানি না খেলে মানুষ বাঁচতে পারে না। তবে এ কথা কি শুনেছেন? কেউ পানির মধ্যে বাস করে। তাও আবার এক বছর দুই বছর নয়, টানা ২০ বছর ধরে পানির মধ্যে বাস করছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন! তেমনটাই হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের একটি গ্রামে। যেখানে একজন ৬৬ বছর বয়সী নারী বাস করেন। তার নাম পাতুরানি ঘোষ। এই নারী গ্রামের একটি পুকুরে বিগত ২০ বছর ধরে ঘণ্টার পর ঘণ্টা পানিতে বাস করছেন। তিনি প্রতিদিন ১৫ থেকে ১৬ ঘণ্টা পুকুরের মধ্যে থাকেন।
শুধু তার ঘুমের চাহিদা পূরণ করার জন্য পানি থেকে তাকে তুলে আনা হয়।বিগত ২০ বছর ধরে প্রতিদিন সকালে সূর্য ওঠার আগেই এই নারী পুকুরে চলে যান। সে পানিতে দাঁড়িয়ে থাকেন। তার মুখ অবশ্য পানির উপরে থাকে।
শোনা যায়, পাতুরানি নামে এই নারী ১৯৯৯ সালে একটি বিরল রোগে আক্রান্ত হন। আর এই কারণে সূর্যের আলো লাগলে তার শরীরে জ্বালা করা শুরু হয়। তাই তিনি পানির সংস্পর্শে থাকেন স্বস্তি পেতে। এই ঘটনার ২০ বছর পার হয়ে গেছে। রাত হওয়ার সঙ্গে সঙ্গে তাকে পানি থেকে তুলে আনা হয়। যাতে সে ঘুমাতে পারে।
এই গ্রামের লোকজন খুবই গরিব। তাই এই নারীর পরিবার তার সুষ্ঠু চিকিৎসা করতে সক্ষম হয়নি। এই নারী ভারতের জলপরী নামে পরিচিত। তার খাবারের তালিকায় রয়েছে ভাত এবং অল্প সবজি। আর তাও তাকে পানির মধ্যে খাওয়ানো হয়।
তার মতে, পানিতে থাকলে তার শরীরের জ্বালা-পোড়া ভাব কমে। যখনই তিনি পানিতে থাকেন তখন তার আত্মীয়রা তাকে এসে দেখে যায়। সে ঠিক আছে কিনা তা দেখার জন্য। পাতুরানির গ্রামের কুসংস্কারীরা বিশ্বাস করে, তিনি একদিন এই পুকুরের অংশ হয়ে যাবেন।
তবে তার পরিবার আশা করছে, তারা বৃদ্ধার এই রোগের চিকিৎসা করবেন। মনোরোগ বিশেষজ্ঞদের মতে, পাতুরানির এভাবে সকাল থেকে গভীর রাত পর্যন্ত পানিতে বসে থাকা একটি মানসিক রোগ। সঠিকভাবে চিকিৎসা করলে তার পক্ষে সুস্থ জীবনে ফিরে আসা সম্ভব।
সূত্র: অডিটিসেন্ট্রাল
-জেডসি
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

