টিকার চেয়েও বেশি কাজের মায়ের দুধ, নবজাতকের করোনা সুরক্ষায়
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৭ এএম, ৯ জানুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
কিশোর-কিশোরীদের টিকা দেওয়া শুরু হয়েছে। কিন্তু নবজাতকদের টিকা দিতে দেরি আছে। তাই তাদের নিরাপত্তা নিয়ে চিন্তায় অনেক বাবা-মা।
একেবারে ছোট শিশুদের কবে দেওয়া হবে করোনার টিকা? কবে তারা করোনার বিরুদ্ধে লড়াই করার শক্তি পাবে? এ নিয়ে চিন্তায় অনেক বাবা-মা। কিন্তু এর মধ্যেই আশার কথা শোনালো সাম্প্রতিক একটি গবেষণাপত্র। খবর হিন্দুস্তান টাইমসের।
টিকার চেয়েও সদ্যজাতদের জন্য বেশি কাজে লাগতে পারে মায়ের দুধ। তেমনই বলা হয়েছে ‘ফ্রন্টিয়ার্স ইন ইমুউনোলোজি’ নামক জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে। গবেষণাটির সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা সদ্য মা হয়েছেন, এমন নারীদের নিয়ে গত দেড় বছর একটি সমীক্ষা চালিয়েছেন। তারই ফল প্রকাশিত হয়েছে এই গবেষণাপত্রে।
গবেষণাটির সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা জানিয়েছেন, তারা এসব মায়ের দুধ পরীক্ষা করে দুটি জিনিস জানতে পেরেছেন। প্রথমত, কোভিডে সংক্রমিত হলেও মায়ের দুধে কোভিডের কোনো জীবাণু থাকে না। দ্বিতীয়ত, যে মা কোভিডে আক্রান্ত হয়েছেন, তার দুধে কোভিডের সঙ্গে লড়াই করার অ্যান্টিবডি থাকে পর্যাপ্ত পরিমাণে। সদ্যজাত সেই অ্যান্টিবডি পেতে পারে মায়ের থেকেই।
আরও বড় কথা, এই অ্যান্টিবডি কোভিডের যে কোনো ধরনের রূপের সঙ্গে লড়াই করতে পারে, তাকে প্রতিহত করতে পারে। অর্থাৎ শুধু ডেল্টা বা করোনার অন্য রূপ নয়, সরাসরি ওমিক্রনকেও আটকে দিতে পারে এই অ্যান্টিবডি। এটি মায়ের শরীর থেকে সরাসরি শিশুর শরীরে পৌঁছে যেতে পারে দুধের মাধ্যমে।
তাই বিজ্ঞানীদের দাবি, করোনাকালে সন্তানকে স্তন্যপান করানোর বিষয়ে মায়েরা যেন সচেতন থাকেন। স্তন্যপানে যেন গাফিলতি না হয়। তবে মায়ের ত্বক থেকে সন্তানের শরীরে কোভিডের জীবাণু যেতে পারে। তাই স্তন্যপান করানো মায়েদের পরিচ্ছন্নতার বিষয়ে নজর রাখতে বলেছেন বিজ্ঞানীরা।
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- মহান স্বাধীনতা দিবস আজ
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- মহান স্বাধীনতা দিবস আজ
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া