ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১৭:৫২:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

টিকিট কেটে চোখ দেখালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁওস্থ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে একজন সাধারণ রোগীর মতোই ১০ টাকার টিকিট কেটে চোখের চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকাল ৯টার দিকে টিকিট কেটে তিনি নিয়মিত চক্ষু পরীক্ষা করান।এই কথা জানিয়েছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পরিচালক অধ্যাপক গোলাম মোস্তাফা।

গোলাম মোস্তাফা বলেন, প্রধানমন্ত্রীর নিয়মিত চক্ষু পরীক্ষার অংশ হিসেবে আজ নিজে টিকিট কেটে ডাক্তার দেখিয়েছেন। প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. অধ্যাপক মোদাচ্ছির আলী ও স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক কাজী দীন মোহাম্মদ নুরুল হক ও তিনিসহ তিন চিকিৎসক প্রধানমন্ত্রীর চক্ষু পরীক্ষা করেন।

এই সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন অনুষদের সাবেক ডিন এবিএম আব্দুল্লাহ।

এর আগে, গত ২৯ আগস্ট একই হাসপাতালে লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে চোখ দেখান প্রধানমন্ত্রী।

-জেডসি