টেকনাফে গোলাগুলিতে রোহিঙ্গা দম্পতি নিহত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৪ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে গোলাগুলাতে রোহিঙ্গা স্বামী-স্ত্রী নিহত হয়েছে। রবিবার মাঝ রাতে এ ঘটনা ঘটে। এসময় ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। আহতরা হচ্ছেন এএসআই নিজাম, কনস্টেবল শাহাদত ও সুদর্শন।
এসময় ঘটনাস্থল হতে তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছ।নিহতরা হচ্ছেন লেদা রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের মৃত কাদের হোসেনের ছেলে দিল মোহাম্মদ (৩২) ও তার স্ত্রী জাহেদা বেগম (২৭)।
জানা যায়, ২১ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের তথ্য অনুযায়ী টেকনাফ থানা পুলিশ সদস্যদের একটি দল লেদা রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে দেশীয় তৈরী থ্রি কোয়াটার একটি অস্ত্রসহ ডাকাত দলের সাথে জড়িত জাহেদা ও দিল মোহাম্মদ নামে দুইজনকে আটক করে।
এরপর তাদের স্বীকারোক্তি অনুযায়ী ২২ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে লেদা ২৪নং ক্যাম্প সি-বল্ক এলাকায় গোপন স্থানে লুকিয়ে রাখা অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা আটককৃত আসামীদের ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশ সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি বর্ষন করে। এতে পুলিশের তিন সদস্য আহত হয়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে।
এক পর্যায়ে উভয় পক্ষের গোলাগুলিতে আটক দুই আসামী গুলিবিদ্ধ হয়। এরপর তাদের দুই জনকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে।সেখানে পৌঁছানোর পর দায়িত্বরত ডাক্তার অবশেষে তাদেরকে মৃত ঘোষণা করে।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন মাদক পাচার প্রতিরোধ, বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের দমন করার পাশাপাশি টেকনাফ উপজেলার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পুলিশ মাদক কারবারি,ডাকাত ও সন্ত্রাস দমনে আমাদের পুলিশ সদস্যদের চলমান যুদ্ধ অব্যাহত থাকবে।
-জেডসি
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি



