ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ১৬:৩০:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকসই খাদ্য নিরাপত্তা অর্জনে ব্যাপক সমাধানের দিকে এগোতে হবে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ২৬ জুলাই ২০২৩ বুধবার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সমতাভিত্তিক ও টেকসই খাদ্য নিরাপত্তা অর্জনে অন্তর্ভুক্তিমূলক সমাধানের দিকে সকলকে এগোতে হবে। 

তিনি বলেন, আর তা হবে সকলের জন্য পর্যাপ্ত খাদ্য নিশ্চিত করার লক্ষ্য।

আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে রাইট টু বাংলাদেশের উদ্যোগে আয়োজিত দুইদিনব্যাপী 'এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের খাদ্য অধিকার এবং কৃষি খাদ্যব্যবস্থা সম্মেলন ২০২৩' এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যেেএসব কথা বলেন স্পিকার।

তিনি বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে এধরণের সম্মেলন আয়োজন খুবই ফলপ্রসূ। এই সম্মেলন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে খাদ্যচক্রের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে। 

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, কোভিড- ১৯ পরবর্তী পরিস্থিতিতে সংকটপূর্ণ সময়ে পৃথিবীতে অনেক দেশেই খাদ্যাভাব লক্ষ্য করা যাচ্ছে। এ থেকে উত্তরণে সকলকে এক যোগে কাজ করে যেতে হবে।

রাইট টু ফুড বাংলাদেশের চেয়ারম্যান কাজী খলিকুজ্জামান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আক্তারুজ্জামান, নেপালের প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব সঞ্জীভ কুমার কার্না, কেয়ার-এর কান্ট্রি ডিরেক্টর রামেশ সিং এবং রাইট টু ফুড বাংলাদেশের সাধারণ সম্পাদক মহসিন আলী গেস্ট অফ অনার হিসেবে বক্তব্য রাখেন।