ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১৫:১২:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

টেক্সাসে বন্দুকধারীর হামলা, নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৯ পিএম, ৪ আগস্ট ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের শপিংমলে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ২২ জন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৬ জন।

তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবোটের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে যুক্তরাষ্ট্র-মেক্সিকোর সীমানা থেকে খানিকটা দূরে এল পাসোর ওয়ালমার্ট সুপার সেন্টারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত সন্দেহে এক শ্বেতাঙ্গকে আটক করেছে পুলিশ। তারা বলছেন, ওই ব্যক্তি একাই এ হত্যাকাণ্ড চালিয়েছেন। তার নাম প্যাট্রিক ক্রুসিয়াস (২১)।

সিসিটিভি ফুটেজে হামলাকারীর ছবি পাওয়া গেছে। তাতে দেখা গেছে, কালো টি-শার্ট পরে এ নৃশংস হামলা চালিয়েছেন তিনি। তার কানে প্রটেক্টর ও হাতে ছিল রাইফেল। মার্কিন সম্প্রচারমাধ্যমগুলোও একই ছবি প্রচার করেছে।

আটক ২১ বছর বয়সী সন্ত্রাসী প্যাট্রিক ক্রুসিয়াস ডালাস এলাকার অধিবাসী। পুলিশ বলছে, এ বিষয়ে আর কোনো হুমকি নেই বলে তারা ধারণা করছেন।

শপিংমলে বন্দুকধারীর হামলার ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটবার্তায় তিনি বলেন, এলপাসোর ঘটনা অতিপীড়াদায়ক। এতে অনেকের প্রাণ ঝরেছে।

ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্প ‘মার্কিন যুক্তরাষ্ট্র শ্বেতাঙ্গদের দেশ’ বলে একটি ধারণা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, যেখানে অন্যান্য জাতিগোষ্ঠীর লোকজন অনাহুত। তার গৃহীত নীতির ফলে উগ্র শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীরা অ-শ্বেতাঙ্গদের বিরুদ্ধে হামলা চালাতে উসকানি পাচ্ছেন বলে বিশ্লেষকরা মনে করে থাকেন।

-জেডসি