ট্রাকচাপায় স্বামী নিহত, স্ত্রী গুরুতর আহত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৫ পিএম, ৩ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
সাভার উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার জাহানের স্বামী কাজী সেলিমুর রহমান (৫৫) ট্রাকচাপায় নিহত হয়েছে। এ সময় ওই নারী কর্মকর্তা নিজেও গুরুতর আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বুধবার রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের হেমায়েতপুরের আলমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় তারা একটি প্রাইভেট কারে করে ঢাকার দিকে আসছিলেন।
পুলিশ জানায়, সাভার থেকে খালেদা আক্তার জাহান ও তার স্বামী কাজী সেলিমুর রহমান একটি প্রাইভেট কারে করে ঢাকার উদ্দেশে রওনা দেন। তাদের প্রাইভেটকারটি ঢাকা-আরিচা মহাসড়কের আলমনগর এলাকায় পৌঁছলে আমিনবাজার থেকে ছেড়ে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডের উপরে উঠে সেটিকে চাপা দেয়। এতে খালেদা আক্তারের স্বামী কাজী সেলিমুর রহমান ঘটনাস্থলেই নিহত হয়।
এ সময় খালেদা আক্তার জাহান নিজেও গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অজিত কুমার সাহা জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছে।
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি











