ট্রাম্প অভিশংসনের যোগ্য নন: মার্কিন স্পিকার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৫৩ পিএম, ১২ মার্চ ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসিত করার কোনো মানে হয় না। এতটা গুরুত্ব পাওয়ার যোগ্য তিনি নন। ওয়াশিংটন পোস্ট পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন পেলোসি। খবর পার্সটুডের
ট্রাম্পকে অভিশংসনের দাবি জোরদার হওয়ার পরিপ্রেক্ষিতে ডেমোক্রেটিক দলের এই স্পিকার বলেন, নীতি-নৈতিকতা, চিন্তা ও যুক্তির দিক থেকে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন। কিন্তু ট্রাম্পকে অভিশংসন দেশকে বিভক্ত করবে। তার মতে, সত্যি সত্যি বড় ধরনের অনিয়ম বা বেআইনি কাজ প্রমাণিত না হওয়া পর্যন্ত এবং উভয় দলের কাছ থেকে উদ্যোগ না আসা পর্যন্ত আমাদের অভিশংসনের পথ অনুসরণ করা ঠিক হবে না।
গত নভেম্বরে বিজয়ী হয়েছেন—এমন কংগ্রেস সদস্যদের অনেকেই অবিলম্বে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের দাবি তুলেছেন। মিশিগান থেকে নির্বাচিত মুসলিম কংগ্রেস সদস্য রাশিদা তালিব ইতিমধ্যেই এ উদ্দেশ্যে একটি খসড়া প্রস্তাব প্রতিনিধি পরিষদে উত্থাপনের কথা বলেছেন। এই প্রস্তাবের পক্ষে প্রতিনিধি পরিষদে পর্যাপ্ত সমর্থন থাকলেও সিনেটে গিয়ে তা আটকে যাবে বলে ধারণা করা হচ্ছে।
ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, বর্ণবাদী ও অভিবাসনবিরোধী অবস্থানের কারণে কারও কারও হয়তো ট্রাম্পকে পছন্দ হতে পারে। কিন্তু এ কথা ভুললে চলবে না, এই প্রেসিডেন্ট চান না, আমাদের শিশুরা বিশুদ্ধ বায়ু গ্রহণ করুক। অথবা তারা বিশুদ্ধ পানি পান করুক বা বিশুদ্ধ খাদ্য গ্রহণ করুক। আমাদের দায়িত্ব হলো এসব জরুরি কাজের জন্য প্রতিদিন লড়াই চালিয়ে যাওয়া।
ট্রাম্পের এ ধরনের নীতির বিরুদ্ধে সরাসরি অবস্থান নিলেও অভিশংসন চান না ন্যান্সি পেলোসি। তবে ডেমোক্রিটিক পার্টির বেশ কয়েক জন সদস্য ট্রাম্পের অভিশংসনের ক্ষেত্র তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
-জেডসি
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











