ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ৬:২৭:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

ট্রাম্পকে ছাড়লেন হোমল্যান্ড সিকিউরিটির প্রধান নিয়েলসেন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৪ পিএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে তার আস্থাভাজন কয়েকজন কর্মকর্তা ও মন্ত্রী পদত্যাগ করেছেন। এবার সেই ধারাবাহিকতায় পদত্যাগ করলেন দেশটির হোমল্যান্ড সিকিউরিটির প্রধান ক্রিস্টজেন নিয়েলসেন। ট্রাম্পের বেশ কিছু বিতর্কিত অভিবাসন নীতির বাস্তবায়নের সাথে যুক্ত ছিলেন তিনি।  আর প্রেসিডেন্ট ট্রাম্পের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত সফরের কয়েকদিনের মাথায় পদত্যাগ করলেন নিয়েলসন।   

রবিবার নিয়েলসেনের পদত্যাগের কথা নিশ্চিত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসি ও এএফপির।

এক টুইট বার্তায় নিয়েলসেনের পদত্যাগের কথা নিশ্চিত করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, নিয়েলসেনের পদে স্থলাভিষিক্ত হবেন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন কমিশনার কেভিন ম্যাকালিনান।

পদত্যাগের কোনও কারণ উল্লেখ না করে ক্রিস্টজেন নিয়েলসেন বলেন, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে কাজ করাকে ‘সম্মানজনক’ মনি করি।  তবে এই পদ থেকে সরে যাওয়ার এখনই সঠিক সময়। আমি যখন এখানে যোগদান করেছিলাম তখন থেকে এখন যুক্তরাষ্ট্র আরও অনেক বেশি সুরক্ষিত।

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে দূরত্ব তৈরি হয়েছিল ক্রিস্টজেন নিয়েলসেনের। এই কারণেই তিনি পদত্যাগ করেছে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে অবৈধভাবে প্রবেশকারী অভিবাসীদের ঠেকাতে ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত অভিবাসন নীতির বাস্তবায়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন ক্রিস্টজেন নিয়েলসেন। সবচেয়ে বড় বিতর্কিত নীতির প্রতি পূর্ণ আনুগত্য থাকা এবং ব্যাপক চাপ নিয়ে দায়িত্ব পালন করা সত্ত্বেও নিয়েলসেনের কর্মদক্ষতা নিয়ে অসন্তুষ্ট ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

২০১৭ সালের জানুয়ারিতে সাবেক হোমল্যান্ড সিকিউরিটির প্রধান জন কেলির স্থলাভিষিক্ত হয়েছিলেন ৪৬ বছর বয়সী ক্রিস্টজেন নিয়েলসেন।


-জেডসি