ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১০:০৩:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পকে ‘নিপীড়ক’ বললেন ইলহান ওমর

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৬ এএম, ১০ অক্টোবর ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মার্কিন কংগ্রেসের মুসলিম প্রতিনিধি ইলহান ওমর ইরানের ব্যাংকিং খাতের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে ‘নিপীড়ক’ বলেও মন্তব্য করেছেন।

ইলহান শুক্রবার নিজের ভেরিফায়েড টুইটার পেজে লিখেছেন, যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ইরানের জনগণের জন্য খাদ্য ও ওষুধ সংগ্রহের পথে বাধা সৃষ্টি করবে। ইরানবিরোধী নিষেধাজ্ঞা বিশ্বের কোনো দেশ সমর্থন করছে না বলেও মত প্রকাশি করেন ইলহান।

তিনি বলেন, এই ধরনের নিষেধাজ্ঞা নিকটতম মিত্রদেরকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে দূরে সরিয়ে দেবে এবং ওয়াশিংটনের বিন্দুমাত্র স্বার্থ রক্ষা করবে না।

মার্কিন অর্থ মন্ত্রণালয় গত বৃহস্পতিবার ইরান-বিদ্বেষী নীতি বাস্তবায়নের অংশ হিসেবে সেদেশের ১৮টি ব্যাংকের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

২০১৮ সালের ৮ মে মার্কিন সরকার ইরানের পরমাণু সমঝোতা থেকে বেআইনিভাবে বেরিয়ে যাওয়ার পর তেহরানের ওপর কথিত ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের যে নীতি গ্রহণ করেছিল তারই অংশ হিসেবে তেহরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, যেসব দেশ নিষেধাজ্ঞা আরোপ করে বিদেশে ইরানের অর্থ আটকে দিচ্ছে সেই সব অপরাধীকে একসময় বিচারের মুখোমুখি করা হবে।সূত্র: পার্সটুডে

-জেডসি