ট্রেনে অভিনব ফটোশুটে তরুণী, ভিডিও ভাইরাল
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:১৬ পিএম, ২২ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার
ছবিতে নিজেকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য মানুষ কত পাগলামোই না করেন। এবার চলন্ত ট্রেনে তার প্রমাণ দিলেন এক নারী। ট্রেনের ওই কামরায় তেমন লোক ছিল। তাই ফাঁকা পেয়েই ফটোশুটে মগ্ন হয়ে পড়েন জেসিকা জর্জ নামের ওই নারী। সম্প্রতি তার ওই ফটোশুটের ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটির খবরে বলা হয়েছে, জেসিকা জর্জ নিউইয়র্কের বাসিন্দা। ফাঁকা ট্রেনে তিনি যখন ফটোশুটে ব্যস্ত ছিলেন, তখন তার সঙ্গে কেউ ছিল না। তবে তারই এক সহযাত্রী পুরো ব্যাপারটা প্রত্যক্ষ করেন এবং সেটিকে মোবাইলবন্দী করে ফেলেন।
বেন ইয়ার নামের সেই ব্যক্তির ক্যামেরায় উঠে আসে, কীভাবে মোবাইলে সেলফ টাইমার লাগিয়ে একের পর এক ছবি তোলায় মগ্ন ছিলেন জেসিকা। পরে এই ফটোশুটের ভিডিও বেন পোস্ট করেন টুইটারে। আর সঙ্গে সঙ্গেই তা ভাইরাল। এরই মধ্যে ৮ দশমিক ৭ মিলিয়নেরও বেশি মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি।
বলা বাহুল্য, সকলেই চমকে উঠেছেন তরুণীর দুরন্ত আত্মবিশ্বাসের জৌলুসে। প্রায় ৯০ লাখ মানুষ কেবল ভিডিওটি দেখেছেন তাই নয়, সেই সঙ্গে একের পর এক কমেন্টও জমা হয়েছে। বহু মানুষই জেসিকার আত্মবিশ্বাস দেখে মুগ্ধ। একা একাই এমন গ্ল্যামারাস ফটোশুট করার পরে তারা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন জেসিকাকে।
গত রোববার টুইটারে পোস্ট হয় এই ৫৭ সেকেন্ডের ভিডিও। ভিডিও জুড়ে দেখা যাচ্ছে, কীভাবে আশপাশ ভুলে একা একাই নিজের পোজে মুগ্ধ হচ্ছেন জেসিকা। তার পর আবার নতুন পোজ ট্রাই করছেন।
এ তো গেল ফটোশুট। আপনার যদি জানতে ইচ্ছে করে, এত কৌশলে তোলা ছবিগুলি উঠল কেমন, তারও উপায় আছে। জেসিকা সেগুলো টুইটারে পোস্ট করেছেন। ওই নারীর আত্মবিশ্বাসে মুগ্ধ নেটিজেনরা তাদের মুগ্ধতা প্রকাশ করেছেন কমেন্টের মাধ্যমে।
এদিকে সকলের ভালোবাসা পেয়ে মুগ্ধ জেসিকাও। তিনি লেখেন, ‘আমি অভিভূত যেভাবে দারুণ সব শব্দ প্রয়োগ করেছেন সবাই। আমি কেবল সকলকে বলতে চাই ধন্যবাদ। এই সার্থকতাকে ছড়িয়ে দিন এবং একে অন্যকে তুলে ধরুন।’
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ










