ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ৯:০৯:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন

ঠাকুরগাঁও জেলায় ৩ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৪ এএম, ২৫ জানুয়ারি ২০২৬ রবিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

দেশের উত্তরাঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ৩ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার প্রায় ৩৩ কিলোমিটার পূর্ব দিকে বলে জানা গেছে।

আজ রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি সূত্রে এ তথ্য জানা গেছে।

সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা এখনো নিরূপণ করা যায়নি। যদিও ধারণা করা হচ্ছে এটি অগভীর ভূমিকম্প ছিল।

এর আগে সর্বশেষ ৫ জানুয়ারি সিলেট ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। ওইদিন ভোর আনুমানিক ৪টা ৪৭ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়।

নগরীর জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড়, শাহপরান থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলায় ও কম্পন অনুভূত হয়।তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।