ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ৩:২১:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে:পুলিশ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

ঠাকুরগাঁও পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:৪৭ পিএম, ২৯ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

ঠাকুরগাঁও  পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ঠাকুরগাঁও সেক্টর হেড কোয়ার্টার মাঠে হেলিকপ্টারে করে অবতরণ করেন তিনি।

 

দুপুর ১২টায় ঠাকুরগাঁও সার্কিট হাউসে ঠাকুরগাঁও জেলার সব কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করছেন প্রধানমন্ত্রী। ৩৫টি প্রকল্প উদ্বোধন ও ৩৩টি প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন তিনি।

 

বিকেল ৩টায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন শেখ হাসিনা।

 

জনসভা শেষে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। সর্বশেষ ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় ঠাকুরগাঁওয়ে গিয়েছিলেন তিনি।

 

 

এই বিভাগের জনপ্রিয়