ঠাকুরগাঁওয়ে গৃহবধূকে অনৈতিক প্রস্তাব, ইউপি সদস্য গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫২ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ঘরে আটকে রেখে গৃহবধূর নগ্ন ছবি ধারণ করে চাঁদা দাবি ও অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগে এক ইউপি সদস্যকে আটক করেছে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ। গৃহবধূর লিখিত অভিযোগের ভিত্তিতে সোমবার (৯ সেপ্টেম্বর) ভোর রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শাসলাপিয়ালা গ্রাম থেকে অশ্বিনী কুমার বর্মণ (৩২) কে আটক করে পুলিশ। তিনি ওই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও মৃত-বিজয় কুমার বর্মণ এর ছেলে।
আটকের সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশিকুর রহমান (পিপিএম-সেবা)।
গৃহবধূর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ২০ দিন পূর্বে আউলিয়াপুর ইউনিয়নের নারায়ণ চন্দ্র বর্মনের ছেলে জীবন চন্দ্র বর্মন (২৬) ওই গৃহবধূকে প্রতারণা করে শহরে তার এক বাড়ীতে নিয়ে আসে। সেখানে একটি ঘরে তাকে আটকে রেখে জীবন ও অশ্বিনী কুমার তার গলায় ছুঁরি ঠেকিয়ে ইচ্ছার বিরুদ্ধে নগ্ন করে কিছু ছবি ধারণ করে এবং গৃহবধূর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে। এসময় বাড়ী পাহাড়ায় নিযুক্ত ছিল একই এলাকার বিলাতু (৪০) ও রাজেন্দ্র (৪০) নামে দুই ব্যক্তি।এক সময় জীবন ও অশ্বিনী গৃহবধূকে ধর্ষণের জন্য উদ্যত হলে গৃহবধূর চিৎকারে তারা ব্যর্থ হয়।
পরে জীবন ও অশ্বিনী মটরসাইকেলযোগে গৃহবধূকে তার স্বামীর বাড়ীর পাশে নামিয়ে দিয়ে বলে, তোমার স্বামীর কাছ থেকে আমাদের এক লক্ষ টাকা না দিলে তোমার এই ভিডিও আমরা ইন্টারনেটে ছেড়ে দিবো। এদিকে লোকলজ্জা ও ভুল বোঝাবুঝির ভয়ে ওই গৃহবধূ তার স্বামীকেও এ ঘটনা জানাননি।
কিন্তু গত ২৫ আগষ্ট বিকেলে গৃহবধূর স্বামীর অনুপস্থিতিতে তার বাসায় প্রবেশ করে ইউপি সদস্য অশ্বিনী কুমার আবারও তার কাছে অশ্লীল ছবির বিনিময়ে এক লক্ষ টাকা দাবি করেন। এসময় সেই গৃহবধূ ভবিষ্যতের কথা চিন্তা করে তাৎক্ষণিক সেই ইউপি সদস্য অশ্বিনী কুমারকে তার স্বামীর গচ্ছিত ২০ হাজার টাকা প্রদান করেন। এসময় অশ্বিনী কুমার টাকা হাতে নিয়ে আগামী দুই দিনের মধ্যে বাকী আশি হাজার টাকা না দিলে এবং তার সাথে দৈহিক সম্পর্ক না করলে অশ্লীল ভিডিওগুলি ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে চলে যান।
এ ঘটনায় বিচলিত হয়ে ওই গৃহবধূ সমস্ত ঘটনা তার স্বামীকে জানান। পরে তার স্বামী বিষয়টি এলাকার চেয়ারম্যান-মেম্বারদের জানালে গ্রামে একটি সালিশ বৈঠক হয়। সেখানে অভিযুক্তরা তাদের অপকর্মের কথা স্বীকার করে এবং আবারও হুমকি দিয়ে বলে আমরা এটা ইন্টারনেটে ছেড়ে দেবো, কারো কিছু করার থাকলে যেন করে।
পরে উপায় না পেয়ে ওই গৃহবধূ ন্যায় বিচারের আশায় চারজনের নাম উল্লেখ করে ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ দেয়।
এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ওসি আশিকুর রহমান জানান, গৃহবধূর লিখিত অভিযোগের প্রেক্ষিতে অশ্বিনী নামে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযুক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
-জেডসি
- এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪
- ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী: নিজের যোগ্যতায় চাকরি নেব
- ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- ব্রাহ্মণবাড়িয়া ২: রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন
- রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- নির্বাচন ও গণভোট সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- প্রচারণা শেষ, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট
- নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি
- ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশ
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু








