ঠান্ডা লেগে নয়, শীতে টানা কাশি হতে পারে এসব রোগের লক্ষণ
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫১ পিএম, ১৯ জানুয়ারি ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
শীতকাল এলে সর্দি-কাশি যেন নিত্যসঙ্গী হয়ে ওঠে। জ্বর কমলে সর্দি সারে। আবার গলা ব্যথা কমে তো কাশি থামে না। বিশেষত, শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে কাশির পরিমাণ। অনেকেই ভাবেন কাশি হলে এক চামচ সিরাপ খেয়ে নেওয়াই যথেষ্ট। অনেকে আবার এমনি সেরে যাবে ভেবে এই কাজটিও করেন না।
কাশি যে কেবল ঠান্ডা লাগলেই হয় এমনটা কিন্তু নয়। অনেকসময় কাশির পেছনে থাকতে পারে গলায় সংক্রমণ, পেটের সমস্যা কিংবা ক্রনিক রোগ। তাই কাশির সমস্যা হলে একদমই অবহেলা করা চলবে না। কাশির কোন লক্ষণগুলো দেখা দিলে সাবধান হবেন চলুন জেনে নেওয়া যাক-
বর্ণবিহীন কফ
কাশির সঙ্গে যদি কফ থাকে তবে ধরে নেওয়া যায় ভেতরে জ্বর আছে। এক্ষেত্রে কফের রঙ হয় হলুদ আর ফ্যাঁকাসে। কিন্তু এমন যদি হয় একটানা অনেকদিন কাশি আছে, কফও হয় কিন্তু সেই কফের কোনো রঙ নেই তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। অনেকসময় হার্টের সমস্যা থাকলে এমনটা হয়। তাই ছোট এই বিষয়টি এড়িয়ে যাওয়া চলবে না।
কাশির সঙ্গে রক্ত
কাশির সঙ্গে যদি রক্ত বের হয় তবে অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। কেননা কাশির সঙ্গে রক্তপাত কোনো স্বাভাবিক বিষয় নয়। এটি ফুসফুস ক্যানসার, অ্যাজমা, ব্রঙ্কাইটিস কিংবা সিওপিডির কারণ হতে পারে।
শ্বাস নিতে কষ্ট
একটানা কাশি দিলে শ্বাসকষ্ট হয়। এটি স্বাভাবিক। কিন্তু এই ব্যাপারটি যদি বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যায় তবে তা ফেলে রাখা ঠিক হবে না একদমই। কাশির সঙ্গে শ্বাসকষ্ট অ্যাজমা, অম্বল, অ্যালার্জি ইত্যাদি সমস্যার ইঙ্গিত নেয়। তাই অপেক্ষা না করে চিকিৎসকের পরামর্শ নিন।
ঠান্ডা থেকে কাশি হলে তা সাধারণত ৪/৫ দিনের বেশি স্থায়ী হয় না। তবে ২-৪ সপ্তাহ ধরে যদি কাশি না থামে তবে তা নিয়ে ভাবা উচিত। গলায় কোনো সংক্রমণ থাকলে এমনটা হতে পারে।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি







