ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৯:৪৫:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

ডা. মঈনউদ্দীনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৩ পিএম, ১৫ এপ্রিল ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈনউদ্দীনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডা. মঈনের মৃত্যুর তথ্যটি স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রধানমন্ত্রীকে জানালে শেখ হাসিনা শোক প্রকাশ করেন বলে জানান অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রীকে বিষয়টি জানানো হলে তিনি এই ঘটনায় শোক প্রকাশ করেন। শেখ হাসিনা মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া মৃতের পরিবার যাতে দ্রুত প্রধানমন্ত্রী ঘোষিত সহায়তা পায় সেটিও নিশ্চিত করা হচ্ছে বলে জানান তিনি। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ডা. মঈনের মৃত্যুর ঘটনায় আমি মর্মাহত।

উল্লেখ্য, বুধবার ভোরে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডাক্তার মঈনুদ্দিন।পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোভিড-১৯ আক্রান্ত হন ডা. মইন। গত ৫ এপ্রিল তার করোনা পজিটিভ আসে। আক্রান্ত হওয়ার পর তিনি নিজের বাসায় চিকিৎসাধীন ছিলেন।

অবস্থায় অবনতি হলে ৭ এপ্রিল তাকে সিলেট নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা ইউনিটে আইসোলেশনে রাখা হয়। সেখানেও অবস্থা ভালো না হওয়ায় পরবর্তীতে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোরে পৃথিবী থেকে বিদায় নেন ডা. মঈনুদ্দিন।

-জেডসি