ঢাকা, শনিবার ১৫, আগস্ট ২০২৬ ১:২৯:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জাপানে ভারি বৃষ্টিতে প্রাণহানী ৫, আটকা হাজারো মানুষ ব্যাটারি চালিত অটোভ্যান চাপায় কিশোরীর মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করে ইতিহাস বদলালেন তামিম সীতাকুণ্ডে নিহতদের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার সবজির বাজার এখনও চড়া, কমেছে কাঁচামরিচ ও ডিমের দাম বিএনপির প্রেসিডেন্ট প্রার্থী মির্জা ফখরুল

ডাইনোসরের দাপট, ঢাকার সিনেমা হলে আজ ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৭ পিএম, ১৪ আগস্ট ২০২৬ শুক্রবার

সিনেমাটির দৃশ্য। ছবি : এক্স থেকে নেওয়া

সিনেমাটির দৃশ্য। ছবি : এক্স থেকে নেওয়া

অচেনা এক জগতে হারিয়ে গেছে পুরো একটি শহরতলি। পরিচিত বাড়িঘর, রাস্তা আর চারপাশের পরিবেশ মুহূর্তেই বদলে গিয়ে সেখানে হাজির হয়েছে প্রাগৈতিহাসিক জঙ্গল। আর সেই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে ভয়ংকর সব ডাইনোসর। এমনই রহস্য, রোমাঞ্চ ও টিকে থাকার লড়াই নিয়ে পর্দায় এসেছে হলিউডের নতুন সিনেমা ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’।

আজ ১৪ আগস্ট শুক্রবার আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে সিনেমাটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেয়েছে এটি।

সায়েন্স ফিকশন, মিস্ট্রি ও সারভাইভাল থ্রিলারের মিশেলে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন ডেভিড রবার্ট মিশেল। এতে অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে, ইউয়ান ম্যাকগ্রেগর, মেইসি স্টেলা, ক্রিশ্চিয়ান কনভেরিসহ অনেকে। সিনেমায় তারা একই পরিবারের সদস্যের চরিত্রে অভিনয় করেছেন।

গল্পের কেন্দ্রে রয়েছে প্ল্যাট পরিবার। ১৯৮০-এর দশকের একটি সাধারণ শহরতলিতে তাদের বসবাস। হঠাৎ একদিন রহস্যময় এক মহাজাগতিক ঘটনা ঘটে। এরপর পুরো ওক স্ট্রিট যেন পৃথিবীর স্বাভাবিক অবস্থান থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য এক জগতে চলে যায়। বদলে যায় বাড়ি, রাস্তা ও আশপাশের পরিবেশ।

বাইরে বেরিয়ে পরিবারটি দেখতে পায়, পরিচিত শহরতলি আর নেই। সামনে বিশাল অচেনা জঙ্গল, রাস্তার শেষ প্রান্তে গভীর খাদ এবং চারপাশে প্রাগৈতিহাসিক পরিবেশ। সবচেয়ে ভয়ংকর বিষয়, সেখানে ঘুরে বেড়াচ্ছে ডাইনোসর।

এরপর শুরু হয় প্ল্যাট পরিবারের বেঁচে থাকার লড়াই। খাবার সংগ্রহ, নিরাপদ আশ্রয় খোঁজা এবং সন্তানদের রক্ষা করাই হয়ে ওঠে তাদের প্রধান লক্ষ্য। তবে বিপদ শুধু ডাইনোসর নয়, পরিবারের ভেতরের টানাপোড়েনও পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

ওক স্ট্রিট কীভাবে অন্য জগতে চলে গেল? পরিবারটি কি সত্যিই অতীতে পৌঁছে গেছে? ডাইনোসরগুলোই বা সেখানে এল কীভাবে? শেষ পর্যন্ত কি তারা নিজেদের পৃথিবীতে ফিরতে পারবে—এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই এগিয়ে যাবে গল্প।

পরিচালক ডেভিড মিশেলের শৈশবের রহস্যময় অনুভূতি থেকেই সিনেমাটির ভাবনার জন্ম। তাঁর লক্ষ্য ছিল শুধু ডাইনোসরের সিনেমা বানানো নয়, বরং পরিচিত পারিবারিক জীবনের মধ্যে হঠাৎ অজানা আতঙ্ক ঢুকিয়ে দেওয়া।

রহস্য, ডাইনোসর আর পরিবারের টিকে থাকার লড়াই—সব মিলিয়ে ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’ দর্শকদের দিতে পারে এক ভিন্নধর্মী রোমাঞ্চকর অভিজ্ঞতা।