ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ৩:০৪:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

ডাক্তারের ফি আদায়ে নীতিমালা প্রণয়ন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪০ পিএম, ২৩ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সরকার বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক এবং চেম্বারের ডাক্তারের রোগী দেখা বাবদ ফি আদায়ের বিষয়ে একটি নীতিমালা প্রণয়নে বর্তমান সরকার চিন্তা-ভাবনা করছে।

আজ বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সংসদ সদস্য বেগম গ্লোরিয়া ঝর্ণা সরকারের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী আরো বলেন, যোগ্যতা ও পদমর্যাদা অনুযায়ী জেনারেল প্র্যাক্টিশনার থেকে বিশেষজ্ঞ চিকিৎসক লেভেল পর্যন্ত সরকার কর্তৃক একটি ভিজিটর হার নির্ধারণ করার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

শফিকুল ইসলাম শিমুলের অপর এক প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, বর্তমানে দেশের ৩৪টি জেলায় ৩৬টি মেডিকেল কলেজ রয়েছে। পর্যায়ক্রমে জনসংখ্যার হার অনুযায়ী প্রতিটি জেলায় সরকারি হাসপাতাল স্থাপন করা হবে।

মো: হারুনুর রশীদের অপর এক প্রম্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে যন্ত্রপাতি ও ওষুধ ক্রয়ের অনিয়ম ও দুর্নীতি বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি এবং দুর্নীতি দমন কমিশন দুর্নীতির বিষয়ে তদন্ত করছে। এছাড়া মন্ত্রণালয়ের একটি মনিটরিং কমিটি হাসপাতালের অনিয়ম ও দুর্নীতি তদন্তে কাজ করার ফলে অনিয়ম কমে আসছে।