ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক ঢেঁড়স
স্বাস্থ্য ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪০ এএম, ৩০ মার্চ ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
বিশ্বে প্রতিদিনই বাড়ছে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা। আর ডায়াবেটিস হলে শরীরে বাসা বাঁধতে পারে আরও অসংখ্য রোগ। তবে খুব পরিচিত একটি সবজি ডায়াবেটিসকে দূরে রাখতে সাহায্য করে। আর সেটি হলো ঢেঁড়স। কারণ ঢেঁড়সে থাকা কিছু উপাদান ডায়াবেটিসকে দূরে সরিয়ে সুস্থ রাখতে সাহায্য করে।
গবেষণা বলছে প্রতিদিন ৬-৮ টা ঢেঁড়স খেলে শরীরে ইনসুলিনের উৎপাদন বৃদ্ধি পায় ঢেঁড়সে গ্লাইসেমিক সূচক কম, তাই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এই সবজি। ঢেঁড়সের মধ্যে রয়েছে ভিটামিন ‘এ’, ‘বি’, ‘সি’ ও লোহাসমৃদ্ধ।
ঢেঁড়সে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার। যা ডায়াবেটিসকে দূরে রাখে। ‘আমেরিকান ডায়াবিটিস অ্যাসোসিয়েশন’-এর মত অনুযায়ী, হাই ক্যালোরি, লো ফ্যাটের এই সবজির ডায়াবেটিসদের জন্য খুবই উপকারী।
ডায়াবেটিসে ঢেঁড়সের উপকারিতা
১. ঢেঁড়সের মধ্যে ক্যালোরির পরিমাণ মাত্র ৩৩। এই কারণেই এই খাবারকে অ্যান্টিডায়াবেটিক খাবার বলা হয়ে থাকে।
২. সাধারণত খাওয়াদাওয়ার পর আমাদের রক্তে সুগারের পরিমাণ অনেকটা বেড়ে যায়। যা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত ক্ষতিকর। কিন্তু ঢেঁড়স খেলে এমন ঘটনা ঘটার সম্ভাবনা নেই। তাই অনেক বিশেষজ্ঞ পরামর্শ দেন, যারা ডায়াবেটিস রোগে সবেমাত্র আক্রান্ত তারা কিন্তু ঢেঁড়স খেয়ে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারেন।
৩. অতিরিক্ত দুশ্চিন্তার জন্য ডায়াবেটিস রোগ বেড়ে যায়। এমনকি স্ট্রেস থেকে রক্তে সুগারের মাত্রাও বেড়ে যেতে পারে যা অত্যন্ত ক্ষতিকর। কিন্তু ঢেঁড়সে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের অক্সিডেটিভ স্ট্রেসকে কমাতে সাহায্য করে। এই স্ট্রেস কমলে আমাদের রক্তে সুগারের মাত্রা সহজে ওঠানামা করতে পারে না।
৪. রক্তে কোলেস্টেরল বেড়ে যাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য খুব খারাপ লক্ষণ। এতে করে হার্টের সমস্যা আরও বেড়ে যায়। ঢেঁড়সে কোনোরকম স্যাচুরেটেড ফ্যাট বা কোলেস্টেরল থাকে না। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্টই কোলেস্টেরল কমাতে সাহায্য করে।
৫. ঢেঁড়সে আছে প্রচুর ডায়টরি ফাইবার। এতে থাকা ভিটামিন ও খনিজ পদার্থ ডায়াবেটিস রোগীদের ইনসুলিনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। ডায়েটরি ফাইবার ক্ষুধা মেটানো ও খাবার ঠিকঠাক হজম করাতে সাহায্য করে।
কী ভাবে খাবেন?
৪-৫টি ঢেঁড়স ভাল করে ধুয়ে নিন। দুই মাথা কেটে বাদ দিয়ে ছুরির সাহায্যে লম্বালম্বি ভাবে চিরে ফেলুন এক একটি ঢেঁড়স। একটি কাচের বয়ামে পানি ভরে ঢেঁড়সের টুকরোগুলি দিয়ে দিন। সারারাত এই ভাবে ভিজিয়ে রাখুন ঢেঁড়সগুলো। সকালে পানিটি ভাল করে ছেঁকে নিন। নিয়মিত এই পানীয় খেলেই ডায়াবেটিস রোগীরা ভালো থাকবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










