ডায়াবেটিস রোগীদের ৪০ ভাগই কিডনি রোগী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
কিডনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশিদ জানিয়েছেন, বাংলাদেশে ডায়াবেটিস রোগীদের ৪০ ভাগ আক্রান্ত হচ্ছে কিডনি রোগে। নিরব ঘাতক এই ডায়াবেটিস কিডনির ক্ষতি করছে কোন উপসর্গ ছাড়াই। অনেকের কিডনি পরিপূর্ণ বিকল হয়ে যাচ্ছে।
রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিটিটে আয়োজিত তিন দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলনে শনিবার তিনি এসব কথা বলেন। সম্মেলনটির যৌথ আয়োজক কিডনি ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট, রয়্যাল লন্ডল হসপিটাল, কোরিয়ার আনাম ইউনিভার্সিটি, ভাইটালিঙ্ক কোরিয়া, আমেরিকা ওয়াইনি স্টেট ইউনিভার্সিটি এবং ইন্টারন্যাশনাল সোসাইটি অব নেফ্রোলজি (আইএসএন)।
তিনি বলেন, বাংলাদেশে ব্যাপক হাড়ে বাড়ছে কিডনি রোগী। অথচ উন্নত বিশ্ব ও পার্শ্ববর্তী দেশ ভারতেও কিডনি রোগের উন্নতমানের চিকিত্সা ব্যবস্থা চালু থাকলেও আমরা অনেক পিছিয়ে রয়েছি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা, জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আবদুল মালিক। এতে মূল প্রবন্ধ পাঠ করেন বিশেষ অতিথি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান। বক্তব্য রাখেন কিডনি ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এম এ ওয়াহাব, মহাসচিব অধ্যাপক ডা. এম মুহিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক টিনি ফেরদৌস রশিদ প্রমূখ।
জাতীয় অধ্যাপক ব্রি. (অব.) আব্দুল মালেক বলেন, স্বাস্থ্যকর অভ্যাস গড়া, পুষ্টিকর ও সুষম খাবার পরিমিত গ্রহণ, নিয়মিত কায়িক পরিশ্রম করলে সুস্থ থাকা যায়। এ জন্য সরকার ও সংশ্লিষ্ট সব মহলকে একযোগে কাজ করতে হবে। এতে রোগ ব্যাধি হ্রাস পাবে, মানুষ সুস্থ থাকবেন।
আয়োজকরা জানান, রবিবার একই মিলনায়তনে অনুষ্ঠিত হবে দেশে প্রথমবারের মতো কিডনি রোগীদের পুষ্টিব্যবস্থাপনা বিষয়ক স্বতন্ত্র কর্মশালা। এতে দেশের পুষ্টিবিদগণ অংশ নেবেন। কিডনি নিউট্রিশনিস্ট বিদেশে আলাদা থাকলেও বাংলাদেশে নেই। বাংলাদেশী ক্রনিক কিডনি রোগী এবং ডায়ালাইসিস রোগীদের পুষ্টিব্যবস্থাপনা বিষয়ে এই সেমিনারের আয়োজন। এছাড়াও অনুষ্ঠিত হবে ডায়াবেটিস ও কিডনি রোগ, গর্ভকালীন কিডনি রোগ বিষয়ে আলাদা কর্মশালা।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







