ঢাকা, শুক্রবার ০৪, সেপ্টেম্বর ২০২৬ ১৪:২২:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সিনিয়াকোভাকে হারিয়ে ইউএস ওপেনে জয় শুরু ওসাকার ইন্দোনেশিয়ার স্কুলে বিনামূল্যের খাবার খেয়ে ১৭০০ অসুস্থ বেলুচিস্তানে প্রকাশ্যে লোকসংগীতশিল্পীকে গুলি করে হত্যা নারীমুক্তি আন্দোলনের পথিকৃৎ সাংবাদিক গ্লোরিয়া স্টেইনেমের মৃত্যু ১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বৃষ্টির আভাস বাজারে স্বস্তি নেই, চড়া মাছ-মুরগি-তেল

ডিজনির জনপ্রিয় ‘জম্বিজ’ তারকা জেফারি আর নেই

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩০ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার

জনপ্রিয় মার্কিন অভিনেত্রী কার্লা জেফারি।

জনপ্রিয় মার্কিন অভিনেত্রী কার্লা জেফারি।

মাত্র ৩৩ বছর বয়সেই মারা গেলেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী কার্লা জেফারি। ডিজনি চ্যানেলের ‘জম্বিজ’ ফ্র্যাঞ্চাইজিতে ব্রি চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছিলেন তিনি। ১ সেপ্টেম্বর তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে তার দীর্ঘদিনের ট্যালেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। তবে মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি।
 
কার্লার মৃত্যুর খবর তার ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘অ্যালেক্সান্ডার্স ট্যালেন্ট ম্যানেজমেন্ট’-এর পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, মাত্র ১২ বছর বয়সে তাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন কার্লা। দুই দশকের বেশি সময় ধরে তার বেড়ে ওঠা ও ক্যারিয়ারের পথচলার সাক্ষী ছিল তারা।
 
‘জম্বিজ’ ফ্র্যাঞ্চাইজিতে সিব্রুক হাইয়ের প্রাণবন্ত চিয়ারলিডার ব্রি চরিত্রে অভিনয় করে বিশেষ জনপ্রিয়তা পান কার্লা। ২০১৮ সালের প্রথম সিনেমার পর পরবর্তী দুই কিস্তিতেও একই চরিত্রে দেখা যায় তাকে। অ্যানিমেটেড সিরিজ ‘জম্বিজ: দ্য রি-অ্যানিমেটেড সিরিজ’-এও ব্রি চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন তিনি।
  
হিউস্টনে জন্ম নেওয়া কার্লা মাত্র ১২ বছর বয়সে অভিনয় শুরু করেন। ২০০৬ সালের ‘ফ্যাট গার্লজ’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। পরবর্তী সময়ে ‘আইকার্লি’, ‘শেক ইট আপ’, ‘গুড লাক চার্লি’, ‘কার্ব ইওর এনথুজিয়াজ’সহ বেশ কয়েকটি জনপ্রিয় টেলিভিশন সিরিজে অভিনয় করেন।
 
কার্লার আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার ব্যবস্থাপনা প্রতিষ্ঠান পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এই কঠিন সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করার অনুরোধ জানিয়েছে।